Tuesday, March 17, 2026

সুস্থ পন্থ, খেলবেন আইপিএল-এ ঘোষণা বিসিসিআই-এর

Date:

Share post:

একেবারেই সুস্থ ঋষভ পন্থ। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফলে আসন্ন আইপিএল ২০২৪ খেলতে কোন বাঁধা রইলো না পন্থের সামনে। ভয়াভয় গাড়ি দুর্ঘটনার পর অস্ত্রোপচার হয় পন্থের। তারপর থেকে এনসিএ-তে রিহ্যাব করছিলেন তিনি। দীর্ঘ ১৫ মাস ধরে মাঠের বাইরে ছিলেন পন্থ। অবশেষে ফিরতে চলেছেন ক্রিকেটের বাইশগজে।

এই নিয়ে এদিন বোর্ডের তরফে জানানো হয়, ১৪ মাসের রিহ্যাবের পর সুস্থ হয়ে উঠেছেন পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় তাঁর প্রাণ সংশয় ছিল। তবে এখন তিনি সুস্থ এবং আইপিএলে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে খেলতে পারবেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে রয়েছেন পন্থ। সেই দলের অধিনায়কও তিনিই।

গতকালই ঋষভকে নিয়ে মুখ খুলে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। তিনি বলেছিলেন, “ পন্থ ভাল ব্যাটিং এবং কিপিং করছে। খুব তাড়াতাড়ি ওকে ফিট ঘোষণা করা হবে। যদি পন্থ টি-২০ বিশ্বকাপ খেলতে পারে তাহলে আমাদের কাছে সেটা খুব বড় ব্যাপার হবে। কারণ পন্থ আমাদের দলের সম্পদ। যদি ও কিপিং করতে পারে তাহলে বিশ্বকাপ খেলতে পারে। দেখা যাক আইপিএলে ও কেমন পারফর্ম করে।“ আর মঙ্গলবার পন্থকে ফিট ঘোষণা করে বিসিসিআই।

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ। তাঁর মাথা, পিঠ এবং হাঁটুতে চোট লাগে। অস্ত্রোপচারও করানো হয়। প্রায় একবছর তিনমাস পর সুস্থ হলেন পন্থ। টি-২০ বিশ্বকাপের আগে পন্থের সুস্থ হয়ে ওঠা ভারতের জন্য বড় প্রাপ্তি। আসন্ন আইপিএলে ভাল খেললে বিশ্বকাপের দলেও জায়গা করে নিতে পারেন পন্থ। এখন দেখার মাঠে ফিরে কেমন পারফরম্যান্স করেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন- ‘বাজবলের থিওরিতে বদল দরকার’, ভারতের কাছে সিরিজ হেরে বললেন বাজবলের জনক ম্যাকালাম


spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...