Thursday, June 25, 2026

দেশের সবথেকে শিক্ষিত মানুষকে চেনেন? এক জীবনে এত ডিগ্রি!

Date:

Share post:

শিক্ষা একজন মানুষকে মহৎ করে, একটা দেশ সমৃদ্ধ হয় শিক্ষিত মানুষের জন্য। কিন্তু এক জীবনে একজন মানুষের পক্ষে কতটা শিক্ষা অর্জন করা সম্ভব? এতদিনের চেনা জানা জ্ঞান অসম্পূর্ণ মনে হবে যদি না আপনি রাজস্থানের ক্ষিরোদ গ্রামের বাসিন্দা ডক্টর দশরথ সিং শিখাওয়াতকে (Dashrath Singh Sikhawat) চেনেন। ১৪ টি বিষয়ে স্নাতকোত্তর, তিনটি পিএইচডি ডিগ্রি সহ একাধিক ডিপ্লোমা নিজের নামে করেছেন এই প্রাক্তন সৈনিক। দশরথ এই মুহূর্তে দেশের সবথেকে শিক্ষিত ব্যক্তির (The most educated person in the country) তকমা পেয়েছেন।

যখন সাধারণ মানুষ পুঁথিগত শিক্ষা শেষ করার পর চাকরি বা ব্যবসা করতে ব্যস্ত হয়ে পড়েন, তখন মাত্র ১৬ বছর বয়সে সেনাবাহিনীতে (Indian Army) কনস্টেবল পদে চাকরি পেয়েও পড়াশোনা চালিয়ে গেছেন দশরথ। বয়স যত বেড়েছে ততই শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ বেড়েছে। দেখতে দেখতে প্রায় ৬৮টা ডিগ্রি-ডিপ্লোমা অর্জন করে ফেলেছেন। বিএ, বিএইচই, এলএলবি সহ একাধিক ডিগ্রি তাঁর ঝুলিতে। দর্শন, চিকিৎসা, সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। দশরথের আগে শ্রীকান্ত জেজকারের ঝুলিতে ছিল কুড়িটি ডিগ্রি। লিমকা বুক অফ রেকর্ডস অনুযায়ী তিনিই ভারতবর্ষের সবথেকে শিক্ষিত মানুষ বলে গণ্য হতেন। জানা যায় তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাতেও উত্তীর্ণ হন। যদিও ডিগ্রির নিরিখে বিশ্বের সবথেকে শিক্ষিত ব্যক্তি হলেন নিকোলাওস জিনিওস। তবে এই মুহূর্তে দশরথ সারাদেশের মানুষের কাছে অনুপ্রেরণা। সেনা থেকে দার্শনিক সেখান থেকে চিকিৎসক এবং আইনজীবী। এক জীবনে একজন মানুষের এত রূপ সত্যিই ভাবা যায় না। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এই ব্যক্তি। তাঁর কথায়, জ্ঞানের জন্য এক জীবন অনেক কম মনে হয়, তাই যতদিন প্রাণ আছে ততদিন শিক্ষা অর্জন করাই একমাত্র লক্ষ্য।


Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...