Friday, April 24, 2026

ভূমিপুত্রের উপর আস্থা! মেঘালয়ে প্রার্থী ঘোষণা করে মাস্টারস্ট্রোক তৃণমূলের

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন আবহে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও (TMC)। ইতিমধ্যে ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে শুধু বাংলাতেই নয় আসন্ন লোকসভা ভোটে দলের তরফে আরও তিন রাজ্যে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে আসে উত্তর প্রদেশ, মেঘালয় এবং অসমের নাম। এরই মধ্যে এবার মেঘালয়ের (Meghalaya) একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টারস্ট্রোক তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। মেঘালয়ের তফসিলি জাতির জন্য সংরক্ষিত তুরা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেনিথ সাংমা (Zenith Sangma)।

এদিকে রবিবারই ব্রিগেডের জনগর্জন মঞ্চ থেকেই বাংলার ৪২ লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর প্রার্থীতালিকায় যেমন হাতে গোনা কিছু নতুন মুখ রয়েছে, ঠিক তেমনই পুরনোদের উপর ভরসা রেখে বড় চমক দিয়েছে তৃণমূল। তবে রবিবাসরীয় ব্রিগেডের সভা থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণার পরই জল্পনা শুরু হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা মতো ৩ রাজ্যে কবে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল? অবশেষে সেই জল্পনার অবসান। শেষমেশ মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র জেনিথ সাংমাকে প্রার্থী করে বড়সড় চমক দিল তৃণমূলের থিঙ্কট্যাঙ্ক। মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি মুকুল সাংমার ভাই জেনিথ সাংমা। তিনি মন্ত্রীর পাশাপাশি তুরার তিনবারের বিধায়ক তিনি। আর সেকারণেই পাহাড়ি এই অঞ্চলের সমস্ত খুঁটিনাটি একেবারে নখদর্পণে মুকুল সাংমার ভাইয়ের। আর সেকারণেই জেনিথের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই পাহাড়ি রাজ্যে জেনিথকে প্রার্থী করে ভোটের আগেই বিরোধীদের কড়া জবাব দিল ঘাসফুল শিবির।

সূত্রের খবর, মেঘালয়ের শিলং এবং তুরা দুটি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে তুরাতে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর সেকারণেই তুরা আসন নিজেদের পকেটে ভরতে এবার ভূমিপুত্র জেনিথকে প্রার্থী করেই বড় চাল তৃণমূল কংগ্রেসের।

 

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...