Thursday, June 25, 2026

চন্দননগরে ফের বেআব্রু বিজেপির গোষ্ঠীকোন্দল,লকেটের বিরোধিতায় পোস্টার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে হুগলিতে ফের বিজেপির অন্দরে অসন্তোষ। আর তা ফের বেআব্রু হয়ে গেল চন্দননগরে। সেখানে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরোধিতা করে পোস্টার টাঙানো হল। কে বা কারা ওই পোস্টার টাঙিয়েছে তা যদিও জানা যায়নি।  তবে পোস্টার যাঁরা টাঙিয়েছেন, নিজেদের  বিক্ষুব্ধ মণ্ডল সভাপতি বলে দাবি করেছেন তাঁরা। পোস্টারে লকেটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এ নিয়ে লকেট মুখে কুলুপ এঁটেছেন।

হুগলির চন্দননগরের একাধিক জায়গায় লকেটের বিরোধিতায় ওই পোস্টার চোখে পড়েছে। পোস্টারে বলা হয়েছে, গত পাঁচ বছর এলাকায় আসেননি হুগলির সাংসদ লকেট। শুধু তাই নয়, এবার নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে লকেট মণ্ডল সভাপতিদেরই শাসাচ্ছেন, নির্বাচন মিটলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগও তোলা হয়েছে পোস্টারে।

ওই পোস্টারে লেখা হয়েছে, ‘বর্তমানে আমরা মণ্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি। এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি। এমনকি নিজের বিধানসভায় ২০২১ সালে কাজ করেও, সময় বের করে চুঁচুড়ায় প্রচার করেছি লকেট চট্টোপাধ্যায়ের হয়ে। পাঁচ বছর উনি নিজে আমাদের মণ্ডলে প্রায় আসেনইনি, তাতে আমাদের কী দোষ? ক্ষোভের মুখে পড়ে এখন হুমকি দিচ্ছেন উনি। বলছেন, দেখে নেবেন’।

বিষয়টি নিয়ে জেলার দায়িত্বে থাকা বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হয় বলেও দাবি করা হয়েছে পোস্টারে। বলা হয়েছে, বার বার অভিযোগ জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উপায় না দেখে বাধ্য হয়ে পোস্টারে লিখতে বাধ্য হয়েছেন মণ্ডল সভাপতিরা। এভাবে প্রকাশ্যে অভিযোগ জানানোর জন্য মোদির কাছে ক্ষমাও প্রার্থনা করা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করতেই ওই পোস্টার বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে,  লকেটের হাত থেকে বাঁচতে তাঁরা পোস্টারের মাধ্যমে মোদিজির কাছে আবেদন জানিয়েছেন।

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...