Saturday, April 4, 2026

‘ফ্লাওয়ার ম্যাসাকার’-এরপরও ত্রাণ নিয়ে গিয়ে মৃত ৪০০ শরণার্থী, দাবি গাজার

Date:

Share post:

ত্রাণ নিতে আসা প্যালেস্তিনীয় শরণার্থীদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনা এখন অতীত। এরপরেও বিভিন্ন দেশ থেকে পাঠানো ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রায় ৪০০ শরণার্থীর মৃত্যু হয়েছে, এমনটাই দাবি গাজা শহরের মিডিয়া অফিস।

উত্তর গাজার একটি ছোট এলাকায় ত্রাণ নিতে ভিড় জমান বহু শরণার্থী। অভিযোগ, সেই সময়ই তাঁদের লক্ষ্য করে হামলা চালায় এলাকার আশেপাশে থাকা ইজরায়েলি ট্যাঙ্কারগুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১১ জনের। গুরুতরভাবে আহত হন অন্তত হন ২৫ জন। এই ঘটনাই এখন ইজরায়েলের ইতিহাসে ‘ফ্লাওয়ার ম্যাসাকার’ নামে কুখ্যাত।

তারপরেও থামেনি মৃত্যু মিছিল। গাজার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইজরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭২ জনের। হামলার জেরে আহত হয়েছেন ১২৯ জন। এর ফলে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ হাজার ১৮৪ জনের। আহত হয়েছেন ৭৩ হাজার মানুষ।

অন্যদিকে, এরই মধ্যে আমেরিকার এক নাগরিকের নিহত হওয়ার কথা জানিয়েছে সে দেশের বাহিনী। জানা গিয়েছে, তিনি ইজরায়েলের নাগরিক ও ইজরায়েলি সেনাবাহিনীর সদস্য ছিলেন। ওই সেনাকর্মীর নাম আইটে চেন। তাঁকে গত ৭ অক্টোবর অপহরণ করা হয় বলে জানা গিয়েছে। এদিন ইজরায়েল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যুদ্ধবিধ্বস্থ গাজায় সাধারণ মানুষের প্রাণসঙ্কট নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কখনও আর্জি জানিয়ে তো কখনও কার্যত হুমকির স্বরে ইজরায়েলকে সাধারণ মানুষের উপর হামলা চালাতেও নিষেধ করেন তিনি। কিন্তু বাইডেনের সেই উদ্বেগকে আবারও নস্যাৎ করে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...