Friday, April 3, 2026

২০০০ ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছে! বিজেপি প্রার্থী রথীন প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

হাওড়া সদরে প্রার্থী নিয়ে তৃণমূল সুপ্রিমোর বাড়িতেই গোলমাল। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী হিসেবে পছন্দ না হওয়ায় বেসুরো ছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)। এর প্রেক্ষিতে কড়া বার্তা দেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গে বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে (Rathin Chakraborty) তুলোধনা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বুঝিয়ে দেন প্রসূনই যোগ্য প্রার্থী।

সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রথীন চক্রবর্তী। তিনি লোকসভায় বিজেপির প্রার্থীও হয়েছেন। এদিন, মমতা বলেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত ফুটবলার। তারপরেই রথীনের নাম না করে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সভানেত্রী (Mamata Banerjee)। বলেন, “বিজেপি যাঁকে প্রার্থী করেছে আগে হাওড়ার মেয়র ছিলেন। যেভাবে কেলেঙ্কারি করেছেন! বেআইনিভাবে চাকরি দিয়ে ২০০০ ছেলের ভবিষ্যৎ যেভাবে নষ্ট করেছে। যদি তাঁর সমস্ত কিছু বের করা যায়!”




Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...