Sunday, June 14, 2026

আজ শিলিগুড়িতে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলা সফরে উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে উত্তরবঙ্গে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ শিলিগুড়িতে প্রশাসনিক সভা সেরে নবান্নে (Nabanna)ফিরবেন মুখ্যমন্ত্রী। CAA লাগুর প্রতিবাদে আজ শিলিগুড়িতে মিছিল করার কথা থাকলেও মঙ্গলবার রাতে তা বাতিল করা হয়। ঠিক কী এই পরিবর্তন তা এখনও বিস্তারিত জানানো হয়নি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তরকন্যা থেকেই সকালের দিকে নিজের কর্মসূচি সেরে দ্রুত কলকাতায় (Kolkata) ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর আজকের সভায় লোকসভা নির্বাচনে দার্জিলিং -এর তৃণমূল প্রার্থীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে হাবড়ায় প্রশাসনিক সভার পরে সরকারি শিলিগুড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়ার পরে, সেখানেও CAA লাগুর প্রতিবাদে তীব্র আক্রমণ করেন। বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ক্যা (CAA) আমার পছন্দ নয়। কিছুদিন আগে আধার কার্ড ডি অ্যাক্টিভেট করা হচ্ছিল। মানুষের অধিকার চিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার।” মমতা নিজেই জানান, সিএএ-এনআরসির প্রতিবাদে শিলিগুড়ির মৈনাক হোটেল থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিল করবেন। পরবর্তীতে তা বাতিল করা হয়।


Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...