Saturday, April 4, 2026

মেট্রো পরিষেবা শুরুর আগেই শুরু ছাটাই, বিক্ষোভে নিরাপত্তাকর্মীরা

Date:

Share post:

মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকেই চালু হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো। পরিষেবা শুরুর আগেই ছাটাই ঘিরে উত্তাল হাওড়া ময়দান মেট্রো স্টেশন। ১২ বছর ধরে এই রুট তৈরির সময় যে কর্মীরা নিরাপত্তার কাজ করে এসেছেন, মেট্রো চালু হতেই কর্মহীন হয়ে পড়ছেন তাঁরা। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। একদিকে রাজ্যে যখন সাধারণ মানুষকে কর্মহীন হওয়া থেকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করছেন, সেখানে কেন্দ্র সরকার বাংলার সাধারণ মানুষকে কর্মহীন করতেই তৎপর।

বুধবার সকালে হাওড়া ময়দান মেট্রোর বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন নিযুক্ত নিরাপত্তাকর্মীরা। তাঁদের অভিযোগ তাঁরা যে সংস্থার অধীনে কর্মরত ছিলেন সেই সংস্থার সঙ্গে চুক্তি করেনি মেট্রোরেল কর্তৃপক্ষ। বুধবার রাত থেকে তাঁদের আর কাজ থাকছে না বলে জানিয়েছে তাঁদের সংস্থা। বিক্ষোভরত নিরাপত্তাকর্মীদের দাবি, নতুন সংস্থায় তাঁদেরও কাজ দিতে হবে।

যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আশ্বাস তাঁরা পাননি। ফলে শুক্রবার একদিকে রাজ্যে দীর্ঘ কয়েক দশকের পর গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু হলেও তার আগের দিন থেকে কর্মহীন হয়ে পড়বেন বহু মানুষ, এটাই মোদির গ্যারান্টি, কটাক্ষ রাজনীতিকদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...