Wednesday, June 24, 2026

কথা রাখেনি দল! ‘প্রতিশ্রুতিভঙ্গের’ অভিযোগে বিজেপির বিরুদ্ধেই ‘যুদ্ধ ঘোষণা’ কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবারই আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। আর তারপরই একাধিক রাজ্যে শুরু বিক্ষোভ। এবার সরাসরি মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে ‘প্রতিশ্রুতিভঙ্গের’ অভিযোগ তুলে লড়াইয়ের হুঁশিয়ারি কর্নাটকের (Karnataka) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার (K. S. Eshwarappa)। তিনি সাফ জানিয়েছেন, তাঁর ছেলে নির্দল প্রার্থী হিসাবেই ভোটে লড়বেন। আর উপমুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর বেশ চাপে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০২২ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা তাঁকে প্রতিশ্রুতি দেন হাভেরী আসনটি ঈশ্বরাপ্পার ছেলে কান্তেশকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু লোকসভা ভোটের আগে প্রার্থীতালিকায় ছেলের নাম না দেখে বেজায় চেটেছেন তিনি। তাঁর অভিযোগ, হাভেরী আসনে দল প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে প্রার্থী করেছে। আর তারপরই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে একলা চলোর ডাক দিয়েছেন কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। যদিও পুরো ঘটনার পিছনে ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্রকেই কাঠগড়ায় তুলেছেন ঈশ্বরাপ্পা। তাঁর অভিযোগ, বিজয়েন্দ্রর কারসাজিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

ঈশ্বরাপ্পার সাফ অভিযোগ, ‘‘ইয়েদুরাপ্পা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোকসভা ভোটে হাভেরীতে কান্তেশকে প্রার্থী করা হবে। কিন্তু তা হল না।’’ ১৯৮৯ সালে কংগ্রেসের হাত থেকে শিমোগা ছিনিয়ে নিতে পেরেছিলেন তৎকালীন তরুণ বিজেপি নেতা ঈশ্বরাপ্পা। তারপর থেকে টানা জিতেছিলেন ২০১৮ সাল পর্যন্ত। এবার সেই বরিষ্ঠ বিজেপি নেতাই দলের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করলেন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...