Wednesday, June 24, 2026

রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই, ম্যাচের সেরা মুশের

Date:

Share post:

রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। এদিন বিদর্ভকে হারাল ১৬৯ রানে। এই জয়ের ফলে ৮ বছর পর ফের রঞ্জি চ্যাম্পিয়ন হলো অজিঙ্কে রাহানের দল। শেষ বার ২০১৫-১৬ মরশুমে রঞ্জি জিতেছিল মুম্বই। এই জয়ের ফলে ৪২তম ট্রফি ঢুকল মুম্বইয়ের সাজঘরে। যা রঞ্জির ইতিহাসে সব থেকে বেশি। ম্যাচের সেরা মুশের খান। সিরিজ সেরা তনুষ কোটিয়ান।

প্রথমে ব্যাট করে প্রথম ইনিংস-এ ২২৪ রান করে মুম্বই । টপ অর্ডারে পৃথ্বী শ ৪৬ রান করলেও মিডল অর্ডার ব্যর্থ হয়। দলকে টানেন শার্দূল ঠাকুর। ৬৯ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে গুটিয়ে যাই বিদর্ভ-এর ইনিংস । মুম্বইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বিদর্ভ । মুম্বইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন ধবল কুলকর্ণি, শামস মুলানি ও তনুষ কোটিয়ান ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১১৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন মুশির খান । ১৩৬ রান করেন তিনি। শ্রেয়স আইয়ের ব্যাট থেকে আসে ৯৫ রান। অধিনায়ক রাহানে করেন ৭৩ রান। শেষ দিকে মুলানি ৫০ রানের ইনিংস খেলেন। বিদর্ভের সামনে জয়ের লক্ষ্য ছিল ৫৩৮ রান। সেই রান তারা করতে নেমে ৩৬৮ রানে শেষ হয়ে যায় বিদর্ভ ইনিংস। বিদর্ভ-এর লড়াই করেন করুণ নায়ার, অধিনায়ক অক্ষয় ওয়াদকর ও হর্ষ দুবে। করুণ করেন ৭৪ রান। অক্ষয় করেন শতরান। ১০২ রান করে আউট হন তিনি। ৬৫ রান করে হর্ষ। মুম্বইয়ের হয়ে ৪টি উইকেট নেন তনুষ । ২টি করে উইকেট নেন মুশের আর তুষার। একটি করে উইকেট নেন শামস মুলানি আর কুলকার্নি।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন- শামি নিজের চোটের আপডেট দিলেন ছবি পোস্ট করে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...