Saturday, April 4, 2026

Android ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কতা জারি করল CERT-In

Date:

Share post:

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কতা জারি করল CERT-In(কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম)। সরকারি সংস্থার মতে, লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সানে এমন অনেক ফাঁক মিলেছে, যার সুযোগ নিতে পারে হ্যাকাররা। সাইবার সিকিউরিটি এজেন্সি ব্যবহারকারীদের সেই বিষয়ে জানাতে একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছে।রিপোর্টে সংস্থা জানিয়েছে, গুগল, কোয়ালকম এবং মিডিয়াটেকের মতো স্মার্টফোন যন্ত্রাংশ নির্মাতা সংস্থারাও সম্প্রতি এই সুরক্ষা সংক্রান্ত ফাঁকগুলি উল্লেখ করেছে।

সাইবার সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এই ফাঁক মেটাতে একটি প্যাচ প্রকাশ করেছে। এই উইকনেসের সুযোগ নিয়ে হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।জানা গিয়েছে, এই ত্রুটির কারণে স্ক্যামাররা সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ তথ্য সহজেই ব্যবহার করতে পারে। এমনকি ফোনের একটি অংশের নিয়ন্ত্রণ পর্যন্ত পেয়ে যেতে পারে। যার ফলে, নির্বিচারে কোড দিয়ে হামলা চালাতে পারে বা টার্গেট সিস্টেমকে প্রভাবিত করতে পারে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড সিস্টেমে এই সমস্যার কারণ হল,  ফ্রেমওয়ার্ক, সিস্টেম, এএমএলজিক, আর্ম এলিমেন্ট, মিডিয়াটেক এলিমেন্ট, কোয়ালকম এলিমেন্ট, ও কোয়ালকম ক্লোজড সোর্স এলিমেন্টের ত্রুটি। CERT-In সেই সমস্যাগুলির বিষয়ে একটি হাই লেভেল অ্যালার্ট জারি করেছে। সংস্থার মতে, এই ত্রুটিগুলি Android 12, 13 এবং Android 14-এ কাজ করা ডিভাইসে এফেক্ট  করেছে।

সাইবার সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এই ফাঁক মেটাতে একটি প্যাচ প্রকাশ করেছে। এই উইকনেসের সুযোগ নিয়ে হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্যও চুরি করতে পারে। গুগল লেটেস্ট অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে এই প্যাচগুলি সম্পর্কে বিশদ তথ্য দিয়েছে। সমস্যা এড়াতে, অবিলম্বে আপনার ফোনে লেটেস্ট আপডেট ইনস্টল করুন। আপনার ফোনের সেটিংসে গিয়ে লেটেস্ট সফ্টওয়্যার আপডেট ইনস্টল করে নিন।

 

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...