Tuesday, March 17, 2026

কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

Date:

Share post:

রাজ্য জুড়ে এখন মনোরম আবহাওয়া (Weather)। দিন গড়ালেই রোদের তাপমাত্রা বাড়লেও বিকেল গড়াতেই কমছে পারদ (Temperature)। ইতিমধ্যেই রাতের তাপমাত্রা খানিক বেড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও গরম পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে বৃহস্পতিবার কিছুটা হলেও আশার আলো দেখাল হাওয়া অফিস। এদিন হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার থেকে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। ইতিমধ্যে বজ্রপাত ও দমকা বাতাস নিয়ে জারি হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। ররিবার পর্যন্ত বিক্ষিপ্ত রাজ্যে বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর জানিয়েছে, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগণায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অল্প পরিমাণে হলেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না উত্তরবঙ্গেরও। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হাওয়া অফিসের। অন্যদিকে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে খবর। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়াও রবিবার–কলকাতা-সহ দক্ষিণবঙ্গ হালকা বৃষ্টিতে ভিজতে পারে বলে খবর।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দিন এবং রাত দুইয়ের তাপমাত্রাই বৃদ্ধি পেয়েছে। আগামী ২-৩ দিনে সর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে বাড়তে থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা থেকে আরব সাগর অবধি একটি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে। ছত্তিশগড়, কর্ণাটক এবং তেলেঙ্গানার ওপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। এছাড়া রাজস্থান ও অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এসবের কারণে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...