Saturday, June 20, 2026

আবগারি মামলায় ইডি-র হাতে গ্রে.ফতার কেসিআর-কন্যা কবিতা, আনা হচ্ছে দিল্লিতে

Date:

Share post:

আগামিকাল অর্থাৎ শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। ঠিক তার আগের দিনেই কেন্দ্রীয় এজেন্সি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেন তেলঙ্গানার ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কেসিআর-এর কন্যা কে কবিতা। সূত্রের খবর, আজ রাতের মধ্যেই তাঁকে রাজধানী দিল্লিতে নিয়ে আসা হতে পারে। সামনেই যখন লোকসভা নির্বাচন, তার আগে এই গ্রেফতারি বিআরএস শিবিরের জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, শুক্রবারই হায়দরাবাদের কে কবিতার বাসভবনে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময়ে কবিতার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্বামী অনিল কুমারকেও। এরপর বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ পর্বের পর শেষে সন্ধেয় গ্রেফতার করা হয় কেসিআর কন্যা কে কবিতাকে।ইডির সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে মদের বিষয়ে বিশেষ যে নীতি তৈরি করা হয়েছিল, সেই বিষয়েই এই গ্রেফতারি। উল্লেখ্য, এর আগে ইডির তরফে দাবি করা হয়েছিল সাউথ গ্রুপ নামে এক সংস্থার সঙ্গে যুক্ত কে কবিতা, যে গোষ্ঠীর এই আবগারি দুর্নীতিতে বড় ভূমিকা রয়েছে বলে সন্দেহ কেন্দ্রীয় এজেন্সির। প্রসঙ্গত, দিল্লির আবগারি মামলায় গত বছরেই কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। কিন্তু চলতি বছরে দু’বার ইডির তলব এড়িয়েছেন তিনি। এর আগেও একাধিক বার কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। খবর মিলেছে, শুক্রবার কম করে ১০ ইডি অফিসার কবিতা ও তাঁর স্বামী অনিল কুমারের উপস্থিতিতে তল্লাশি চালান তাঁদের বাসভবনে।

আরও পড়ুন- জলদস্যুদের সঙ্গে দুদিন লড়াই, বাংলাদেশি নাবিকদের উদ্ধার ভারতের

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...