Saturday, June 20, 2026

জলদস্যুদের সঙ্গে দুদিন লড়াই, বাংলাদেশি নাবিকদের উদ্ধার ভারতের

Date:

Share post:

ফের আরব সাগরে জলদস্যু হানায় আক্রান্ত বাংলাদেশের পণ্যবাহী জাহাজ । প্রায় দুদিনের লড়াইয়ের পর ভারতীয় রণতরী ও যুদ্ধবিমানের সহযোগিতায় অবরুদ্ধ বাংলাদেশের নাবিকদের সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হয়। এমনকি জলদস্যুদের গ্রেফতার করাও সম্ভব হয়। বাংলাদেশি নাবিক সহ জাহাজটি সোমালিয়া বন্দরে সুষ্ঠুভাবে পৌঁছানো পর্যন্ত নজরদারি চালানো হয় নৌবাহিনীর তরফে।

ভারতীয় নৌ বাহিনীর তথ্য অনুযায়ী ১২ মার্চ মোজাম্বিক (Mozambique) প্রণালী থেকে আরবের দিকে যাচ্ছিল বাংলদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লা। সেই সময় তার ওপর হামলা চালায় জলদস্যুরা। এমনিতেই ইজরায়েল অশান্তির পর এই এলাকায় পণ্যবাহী জাহাজের উপর আক্রমণের ঘটনা বাড়ায় নজরদারি বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ। সেই রকমই নিরাপত্তায় মোতায়েন এলআরএমপি বাংলাদেশের জাহাজ উদ্ধারে তৎপর হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি।

ক্রমাগত চেষ্টার পর বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের পণ্যবাহী জাহাজে থাকা জলদস্যুদের উপর পাল্টা আঘাত হানা শুরু করে। শেষ পর্যন্ত সব নাবিকদের সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হয় বলে জানানো হয় ভারতীয় নৌসেনার (Indian Navy) পক্ষ থেকে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...