Saturday, April 4, 2026

ভাল আছেন মমতা, সন্ধ্যায় SSKM যেতে পারেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দুর্ঘটনায় আহত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)আপাতত বাড়িতেই চিকিৎসাধীন। রাতের ECG,সিটি স্ক্যান, কপালে স্টিচ করার পর সকালে ব্যথা সামান্য কম আছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর পরিবার। এমনকি পুলিশ কমিশনার তাঁর বাড়িতে গেলে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয় বলে জানা যায়। সকালেই চিকিৎসকদের একটি টিম বাড়িতেই মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা করেন। মনে করা হচ্ছে আজ সন্ধ্যায় হাসপাতালে যেতে পারেন মমতা। চিকিৎসকরা তাঁকে ৭ দিনের বেড রেস্টের পরামর্শ দিলেও আজ সকাল থেকেই স্যোশাল মিডিয়ায় সক্রিয় মুখ্যমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। কর্মী- সমর্থকরা কাল রাত থেকেই ভিড় জমিয়েছেন নেত্রীর বাড়ির সামনে। একদিকে যেমন সমাজমাধ্যমে পোস্ট করে রাজ্যের প্রশাসনিক প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজনৈতিক নেতৃত্বরা, ঠিক তেমনই আবার ফোন করে খোঁজ নিয়েছেন বাংলার মহারাজ। ঘাটালে প্রচার থামিয়ে পুজো দিয়েছেন অভিনেতা সাংসদ দেব। রাজ্যের সব জেলাতেই মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় শুরু হয়েছে পুজো – যজ্ঞ।

বৃহস্পতিবার রাতে এসএসকেএম কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিনে জানায়, যে মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হলেও তিনি বাড়িতে থাকতে চান। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ক্ষতস্থানে সেলাই করে ড্রেসিং করে দেন চিকিৎসকেরা। উডবার্ন ওয়ার্ড থেকে হুইলচেয়ারে বসিয়ে তাঁকে লাগোয়া বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসের (BIN)ওপিডি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর গাড়িতে করে আবার কালীঘাটের বাসভবনে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। তাঁর মাথায় ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছিল। আজ সন্ধ্যায় ড্রেসিং করানোর পাশাপাশি ফের তাঁর ইসিজি করানো হতে পারে বলে খবর। তবে ঠিক কখন SSKM যাবেন মমতা তা এখনও স্পষ্ট নয়।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...