Tuesday, June 23, 2026

রেশন বন্টন মামলার তদন্তে লালবাজার! আজ বিকেলেই ডিসিদের তথ্য জমা দেওয়ার নির্দেশ

Date:

Share post:

রেশন বন্টন মামলার তদন্তে এবার তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, কলকাতা পুলিশের অন্তর্গত প্রতিটি ডেপুটি কমিশনারের (Deputy Commissioner) কাছে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ১৪ মার্চ ২০২৪ সাল পর্যন্ত কী কী অভিযোগ (Complaints) জমা পড়েছে, প্রতিটি ডেপুটি কমিশনারের কাছে সেই তথ্য চেয়ে পাঠানো হয়েছে। শুক্রবারের মধ্যেই সেই সমস্ত তথ্য লালবাজারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, কলকাতা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় রেশন বন্টন মামলায় ঠিক কত অভিযোগ জমা পড়েছে, আপাতত সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদৌ কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কী না তা জানতেই এমন পদক্ষেপ লালবাজারের (Lalbazar)।

তবে আদালতের নির্দেশ মতো রেশন বন্টন মামলার তদন্ত শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু দেখতে দেখতে সময় পেরলেও তদন্ত এখনও সেই তিমিরেই পড়ে রয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, বনগাঁর বিধায়ক শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করলেও এখনও কিছুই প্রমাণ করতে পারেনি ইডি। এমন আবহে কলকাতা পুলিশের এই পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল। যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে একের পর এক রাজ্যে মোদি সরকারের লাগাতার হেনস্থার অভিযোগে সরব বিরোধীরা। নির্বাচন এলেই কেন্দ্রের ‘অতিতৎপরতা’ নিয়েও ইতিমধ্যে একাধিক অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে এবার রেশন বন্টন মামলায় সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার বিকেলেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ লালবাজারের।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...