Monday, April 6, 2026

বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচ, আফগানদের বিরুদ্ধে ২৫ সদস্যের দল ঘোষনা ভারতের

Date:

Share post:

বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় দল। ২১ মার্চ আফগানিস্তানের মুখোমুখি ভারত। সেই লড়াইয়ের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। দলে রয়েছেন শুভাশিস বোস। ২৬ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ রয়েছে ভারতের। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে কুয়েতকে ১-০ গোলে হারিয়েছে ভারতীয় দল। এবার ভারতের সামনে আফগানরা।

ভারত বর্তমানে বাছাইপর্বের গ্রুপ এ-তে ৩ পয়েন্টে আছে। কুয়েতের সঙ্গে , গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ভারত। ভুবনেশ্বরে কাতারের কাছে (০-৩) পরাজিত হওয়ার আগে ব্লু টাইগার্স তাদের কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কুয়েত সিটিতে কুয়েতকে (১-০) গোলে হারিয়েছিল। গ্রুপে বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতার।

চলুন একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দল-

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল ভেকে, নিখিল পূজারি, শুভাশিস বোস, আনোয়ার আলি, অমেয় রানাওয়াদে, জয় গুপ্তা।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্দেস, লিস্টন কোলাসো, নওরেম, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, জেকসন সিং থাউনাওজাম, দীপক ট্যাংরি, লালেংমাওইয়া রাল্টে, ইমরান খান।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাংতে, মনভীর সিং, বিক্রম প্রতাপ সিং।

আরও পড়ুন- ‘চেন্নাই-ধোনি সমার্থক’, মাহিকে নিয়ে বিরাট মন্তব্য প্রাক্তন এই ক্রিকেটারের



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...