Saturday, June 13, 2026

শ্রেয়সের চোট, চিন্তায় নাইট শিবির

Date:

Share post:

সামনেই ২০২৪ আইপিএল। তার আগে চিন্তার ভাঁজ কলকাতা নাইট রাইডার্স শিবিরে। চোট যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না শ্রেয়স আইয়ারের। ওয়াংখেড়েতে রঞ্জি ফাইনালের চতুর্থ ও পঞ্চম দিন ফিল্ডিং করতে দেখা যায়নি কেকেআর অধিনায়ককে। জানা গিয়েছে, শ্রেয়সের পিঠের চোট ফের মাথাচাড়া দিয়েছে। যে কারণে বিদর্ভের বিরুদ্ধে ফাইনালে ফিল্ডিং করেননি তিনি। যার ফলে ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম ম্যাচে শ্রেয়সের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে শুক্রবার কলকাতায় এসে দলের সঙ্গে থেকেই রিহ্যাব করতে পারেন মুম্বইকর।

এদিকে অধিনায়ককে নিয়ে উদ্বেগের মধ্যেই বৃহস্পতিবার শহরে চলে এলেন মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত-সহ কেকেআরের ভারতীয় ক্রিকেটাররা। নাইটদের নতুন নায়ক রিঙ্কু সিং এবং কেকেআরকে দু’বার ট্রফি দেওয়া অধিনায়ক গম্ভীরকে বরণ করে নিতে কলকাতা বিমানবন্দরে শ’খানেক সমর্থক এদিন উপস্থিত ছিলেন। গম্ভীরের ছোঁয়ায় ট্রফির খরা কাটানোর অপেক্ষায় ভক্তরা। শুক্রবার বিকেলে ইডেনে চূড়ান্ত প্রস্তুতি শুরু রিঙ্কু সিং, নীতীশ রানাদের।

গত মরশুমে পুরো আইপিএলেই খেলতে পারেননি শ্রেয়স। পিঠের চোটের কারণেই অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁকে। এবারও তেমনটা হবে না তো? কেকেআর সমর্থক এবং ম্যানেজমেন্ট আশঙ্কায়। রঞ্জি ফাইনালে ১১১ বল খেলার পথে দু’বার মুম্বইয়ের ফিজিওর কাছে পিঠের ব্যথার শুশ্রূষা করিয়েছিলেন। এরপর ম্যাচের বাকি দু’দিন ফিল্ডিং করতে পারেননি। একটি সূত্র বলেছে, ‘‘শ্রেয়সের পিঠের অবস্থা ভাল নয়। পুরনো চোটই আবার মাথাচাড়া দিয়েছে। আইপিএলের প্রথম ম্যাচ মিস করতে পারে।’’

আরও পড়ুন- রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে কোটি টাকার পুরস্কার পেল মুম্বই দল

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...