Saturday, June 13, 2026

কারোকে নগদে উপহার দিলে কেন অতিরিক্ত ১ টাকার কয়েন দেওয়া হয়?

Date:

Share post:

একবার ভেবে দেখুন তো, কারোকে নগদে উপহার দিলে, তা সবসময় অসম সংখ্যাতেই কেন দেওয়া হয়? ১০০, ৫০০ বা ১০০০, এমনকি ২০০০ বা ৫০০০ হলেও কেন অতিরিক্ত ১ টাকার কয়েন দেওয়া হয়? জ্যোতিষ মতে এই এক টাকাটি দেওয়া হয় আশীর্বাদ স্বরূপ। উন্নতি, সাফল্য, সমৃদ্ধি, নতুন জীবনের সূচনার প্রতীক হিসেবে উপহারে এই এক টাকার কয়েন রাখা হয়।আমরা কোনও সময় উপহার হিসেবে কাউকে ১০০ টাকা, ৫০০ টাকা বা ১০০০ টাকা দিই না। আমরা সব সময় ১০১ টাকা, ৫০১ টাকা বা ১০০১ টাকা দিয়ে থাকি। বিশেষ করে হিন্দু সমাজে উপহারের টাকার খামে এই অতিরিক্ত এক টাকা দেওয়ার রীতি প্রচলিত আছে। আশীর্বাদ হিসেবে টাকা দিলে তার সঙ্গে অতিরিক্ত এক টাকার কয়েন দেওয়া হয়ে থাকে।

কী কী কারণে খামের মধ্যে বড়সড় সংখ্যার টাকা হওয়া সত্ত্বেও ১ টাকার কয়েনের অভাবে সেই উপহার অসম্পূর্ণ থেকে যায়, জেনে নিন।
‘০’ সংখ্যাটি সমাপ্তি ঘোষণা করে, অন্য দিকে ‘১’ সংখ্যা সূচনার প্রতীক। এক টাকার কয়েন রেখে নিশ্চিত করা হয় যে, এই উপহারের প্রাপক যাতে কখনও শূন্য সংখ্যায় এসে না-দাঁড়ান।
আশীর্বাদ হয়ে পড়ে অপরিহার্য
এই এক টাকা আশীর্বাদের প্রতীক। তাই তো ১০১, ২৫১ বা ৫০১ টাকা দেওয়া হয়ে থাকে। শুভেচ্ছা, সৌভাগ্য, আশীর্বাদ দিলে সে সবই উপহার গ্রহীতার জীবনের অংশ হয়ে যায়।

মনে করা হয় যে এই অতিরিক্ত এক টাকাটি ঋণ। যাকে দেওয়া হচ্ছে, এটি তার কাছে ঋণ স্বরূপ, যা পুনরায় দেখা করার ইঙ্গিত বহন করে। ধারাবাহিকতার প্রতীক এই এক টাকার কয়েন। উপহারদাতা ও গ্রহীতার সম্পর্ক মজবুত হয় এর ফলে।

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...