Saturday, June 13, 2026

কে কত টাকা দিল, ইলেক্টোরাল বন্ডের ডেটা প্রকাশ করল নির্বাচন কমিশন!

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে শেষ মুহূর্তে নির্বাচনী বন্ড (Electoral Bond)সংক্রান্ত যাবতীয় নথি কমিশনের হাতে তুলে দিয়েছিল এসবিআই। আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার সেই তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন(Election Commission of India)।

নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্যের মাধ্যমে জানা যায়, কোন পার্টি কত টাকা কোন সংস্থার থেকে পেয়েছে। শীর্ষ আদালত ২০১৮ সালের নির্বাচনী বন্ড সংক্রান্ত সুু্প্রিম কোর্টের স্কিম শীর্ষ আদালত বাতিল করে এসবিআইকে সম্পূর্ণ তথ্য নির্বাচন কমিশনকে জানানোর নির্দেশ দিয়েছিল। এই তথ্যগুলি SBI এর থেকে পেয়ে আজই নিজের ওয়েবসাইটে তুলে ধরে নির্বাচন কমিশন। অর্থ দাতাদের তালিকায় নাম রয়েছে, মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস (লটারি মার্টিন), সান ফার্মা, লক্ষ্মী মিত্তাল, সুলা ওয়াইন, ডিএলএফ কমার্শিয়াল ডেভেলপারসদের। তালিকায় প্রাপকদের লিস্টে নাম রয়েছে বিজেপি, কংগ্রেস, এআইটিএমসি, বিআরএস, এআইডিএমকে, টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস, আপ, এসপি, জেডিইউ-র। দুটি সেটে তথ্য পেশ করা হয়। প্রথম সেটে নির্বাচনী বন্ডের ক্রেতার নাম, তারিখ এবং মূল্য অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় তালিকায় রাজনৈতিক দলের তারিখ এবং নগদ বন্ডের মূল্য বিবরণ রয়েছে।


Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...