Monday, April 6, 2026

বিজেপি ছাড়লেন অজয় প্রতাপ সিং, এবার কী ‘হাত’ ধরার পথে

Date:

Share post:

বিজেপিতে ভাঙন, লোকসভা নির্বাচনের আগে পদ্ম থেকে সরলেন মধ্যপ্রদেশ নির্বাচিত রাজ্যসভা সাংসদ অজয় প্রতাপ সিং (Ajay Pratap Sing)। সূত্রের খবর লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) টিকিট না পেয়েই এবার গেরুয়া শিবির ছাড়লেন অজয়। এদিন সকালেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) চিঠি লিখে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে এবার কি কংগ্রেসে (Congress) যোগ দেবেন তিনি? শুক্রবার তেলেঙ্গানার মেহবুবনগরের প্রাক্তন বিজেপি সাংসদ জিতেন্দ্র রেড্ডিও ‘হাত’পতাকা ধরেছেন। চলতি মাসে বিজেপির দুই লোকসভা সাংসদ হরিয়ানার হিসারের ব্রিজেন্দ্র সিং এবং রাজস্থানের চুরুর রাহুল কাসওঁয়া কংগ্রেসে যোগ দিয়েছেন। অজয় সেই পথ অনুসরণ করবেন বলেই মনে করা হচ্ছে।

দেশ জুড়ে কয়েক দফায় লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে বিজেপি। এখনও সব আসনে প্রার্থী দিয়ে উঠতে পারে নি কেন্দ্রের শাসকদল। এর মাঝেই ভাঙন অব্যাহত। গত মাসে রাজ্যসভা নির্বাচনে অজয়কে পুনরায় মনোনয়ন দেয়নি বিজেপি। সাংসদ চেয়েছিলেন মধ্যপ্রদেশের সিধি লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে। কিন্তু ওই কেন্দ্রে নতুন মুখ রাজেশ মিশ্রকে প্রার্থী করা হয়েছে। এরপরই পদ ও দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অজয় বলে খবর। অন্যদিকে সিধি আসনে কংগ্রেস এ বার প্রার্থী করেছে দলের ওয়ার্কিং কমিটির সদস্য কমলেশ্বর পাটেলকে। তাহলে কি অন্য কোথাও থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন অজয়? বাড়ছে জল্পনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...