Thursday, February 26, 2026

আইপিএল-কে সার্কাসের সঙ্গে তুলনা করলেন নাইটদের তারকা বোলার মিচেল স্টার্ক

Date:

Share post:

দীর্ঘ ৯ বছর পর ফের আইপিএল-এ ফিরছেন মিচেল স্টার্ক। আসন্ন ২০২৪ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। তবে তার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে সার্কাসের সঙ্গে তুলনা করলেন অস্ট্রেলিয়ার পেসার। এবারের আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার পেসারকে ঘিরে আইপিএল জয়ের স্বপ্ন দেখছেন নাইটেরা।তবে তার আগে আইপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করলেন তিনি। তবে স্টার্ক যে আইপিএল-এ খেলতে মুখিয়ে রয়েছেন , তা জানাতে ভোলেননি তিনি। ২০১৫ সালের পর আবার আইপিএলে খেলতে দেখা যাবে স্টার্ককে।

এই নিয়ে স্টার্ক বলেন, “ আইপিএলে এমন কয়েক জন ক্রিকেটারের সঙ্গে খেলব যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। আমি খুবই উত্তেজিত। আমার কাছে এটা নতুন একটা চ্যালেঞ্জের মতো। খুব মজা হবে। দেশের সেরা টি-২০ লিগ কিছুটা সার্কাসের মতো। আমি সেখানে খেলার জন্য মুখিয়ে রয়েছি।“

দীর্ঘ ৯ বছর পর আইপিএল-এ ফিরছেন স্টার্ক। এর আগে ২০১৮ সালে নাইট রাইডার্স তাঁকে কিনেছিল। কিন্তু সেবার একটি ম্যাচও খেলেননি স্টার্ক। তবে এবার ফিরছেন। এবারের নিলামে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি টাকা পেয়েছেন স্টার্ক। আইপিএল নিয়ে স্টার্ক বলেন, “আট বছর আগে খেলেছিলাম। ২০১৮ সালে কেকেআরের হয়ে খেলার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। আবার সেখানেই ফিরছি। চেষ্টা করব দলকে সাফল্য এনে দিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার স্মৃতিতে ধুলো জমেছে। অনেক দিন হয়ে গিয়েছে। দলে অনেক নতুন ক্রিকেটার। অনেকের সঙ্গেই আলাপ নেই।“

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

অভিমান! প্রসেনজিৎ, শুভশ্রী, যিশুর ত্রিকোণ প্রেমের যাত্রা শুরু

টলিপাড়ায় গুঞ্জন ছিলই যিশু সেনগুপ্তের (Jisshu Sengupta) প্রযোজনায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়...

পেজ হ্যাক করে পুলিশকেই মেসেজ! ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ইনস্টাগ্রাম পেজের হ্যাকার খুঁজছে পুলিশ

এক সময় সিপিআইএমের রাজ্য সম্পাদক। কখনও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। কখনও গোটা একটা রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকারদের (hacker)...

হস্টেলের বন্ধ ঘরে পচাগলা দেহ! KJNM-এ ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন

কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতালে (Kalyani JNM Hospital) ডাক্তারি পড়ুয়ার পচগলা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলের...

HIV আক্রান্তের শিশুপুত্রকে স্কুল থেকে তাড়ালেন অঙ্গনওয়াড়ি কর্মী

বাবার HIV আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন (HIV Discrimination in Basirhat)। তাই তাঁর চার বছরের ছোট্ট ছেলেকে ICDS স্কুল...