Saturday, June 13, 2026

ফের বাইডেনের দেশে খুন ভারতীয় পড়ুয়া! জঙ্গলের ভিতর থেকে উদ্ধার দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে আমেরিকায় ভারতীয়দের (Indian Student) মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। ফের জো বাইডেনের (Joe Biden) দেশে এক ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মৃত ওই পড়ুয়ার নাম পারুচুরি অভিজিৎ (Paruchuri Avijit) (২০)। আমেরিকার এক জঙ্গলে গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে তাঁকে খুন করা হল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, সম্প্রতি আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা অভিজিৎ। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ অভিজিতের পরিবার। তাঁর বাবা পারুচুরি চক্রধর জানিয়েছেন, ছেলে বিদেশে লেখাপড়া করতে গেলেও একেবারেই সায় ছিল না মায়ের। তবে শেষমেশ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই ওই পড়ুয়াকে বিদেশে পাথাতে রাজি হয় পরিবার। কিন্তু আচমকা ছেলের এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পরিবারে। তবে অভিজিতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পুলিশের প্রাথমিক অনুমান, পড়ুয়ার থেকে টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার কারণেই তাঁকে খুন করতে পারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। পাশাপাশি কলেজের কারও সঙ্গে টাকাপয়সা নিয়ে কোনও সমস্যা হয়েছিল কী না তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছেন তদন্তকারীরা।

ইতিমধ্যে অভিজিতের দেহ ভারতে পাঠানোর তোড়জোড় শুরু করেছে আমেরিকা প্রশাসন। তবে এমন কাণ্ড এই প্রথম নয়, বিগত কয়েক মাসে কমপক্ষে ৮ ভারতীয় পড়ুয়াকে খুন করার অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি অমরনাথ ঘোষ নামে ওয়াশিংটনে এক ভারতীয় নৃত্যশিল্পীকে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তারমধ্যেই অন্ধ্র প্রদেশের অভিজিতের মৃত্যুর ঘটনায় সরগরম আমেরিকা।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...