Tuesday, February 24, 2026

৮-১১-র বেশি প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না! সোমে তালিকা প্রকাশ প্রদেশ কংগ্রেসের

Date:

Share post:

প্রথমে বিজেপি, তারপর তৃণমূল (TMC)। নয় নয় কে বামেরাও লোকসভা ভোটের ১৬জনের প্রার্থীর নাম প্রকাশ করেছে। কিন্তু লোকসভার নির্বাচনের (Lokshabha Election) দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও এখনও বাংলার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেননি প্রদেশ নেতৃত্ব। সোমবার, প্রথমদফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস (Congress)। তবে, সূত্রের খবর, ৮ থেকে ১১টার বেশি আসনে প্রার্থী দিতে পারছে না হাত শিবির।

৪২টি আসনেই অভিনবভাবে ভাবে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ২২টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপিও। যদিও তার মধ্যে আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং সরে দাঁড়িয়েছেন। বামেরাও প্রথম পর্যায়ে ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। রবিবার, দ্বিতীয়দফায় প্রার্থী ঘোষণার সম্ভাবনা। দু’দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেসের হাইকম্যান্ড। কিন্তু এখনও বিধানভবনে লোকসভা ভোটের হাওয়া লাগেনি। সূত্রের খবর, বামেদের সঙ্গেই দফায় দফায় বৈঠক চলছে হাত শিবিরে। আসনরফা চূড়ান্ত করে তবে, প্রার্থী তালিকা ঘোষণা করবে।

সূত্রের খবর, বহরমপুর থেকেই লড়বেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adir Ranjan Chowdhury)।
কলকাতা উত্তরে প্রার্থী হতে পারেন প্রদীপ ভট্টাচার্য। শোনা যাচ্ছে সুমন পালের নামও।
রায়গঞ্জ থেকে লড়তে পারেন ইমরান আলি রামজ ভিক্টর
পুরুলিয়া থেকে লড়তে পারেন নেপাল মাহাত
দার্জিলিং (Darjeeling) থেকে প্রার্থী হতে পারেন বিনয় তামাং। পাশাপাশি শঙ্কর মালাকারের নামও শোনা।
মালদহ দক্ষিণ থেকে লড়তে পারেন গণি-পরিবারের সদস্য ইশা খান চৌধুরী
মালদহ উত্তরের প্রার্থী হতে পারেন আলম মোস্তাক

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে কটাক্ষ করেছেন অধীর। সেই থেকেই স্পষ্ট, নিজের কেন্দ্র থেকেই লড়বেন তিনি। তবে, লড়াইটা কঠিন হবে সেটা বুঝতে পেরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিনয় তামাং বিভিন্ন দল ঘুরে এখন কংগ্রেসে। পাহাড়ে তার উপরে বাজি রাখতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। তবে, দার্জিলিং পাহাড়ে বিনয় পছন্দ হলেও, সমতলের দীর্ঘদিনের কংগ্রেস নেতা শঙ্কর মালাকারকেও প্রার্থী করতে পারে হাত শিবির। দক্ষিণ মালদহ (Maldah Dakshin) লোকসভা আসনে কংগ্রেস সাংসদ (Congress MP) আবু হাসেম খান চৌধুরির (ডালু) (Abu Hasem Khan Choudhury) পুত্র ইশা খান চৌধুরি। কিন্তু দীর্ঘদিন অসুস্থা থাকায় এবার লড়তে চান না ডালু। এর আগে লড়েও অবশ্য জিততে পারেননি ইশা। মালদহে এবার গণি খানের পরিবারের কাউকে টিকিট দেয়নি তৃণমূল। সেই কারণে ফের ইশা খান চৌধুরিকে দাঁড় করিয়ে ভোট টানতে চাইছে কংগ্রেস।




spot_img

Related articles

কলকাতায় শুটআউট, রাতের শহরে যুবককে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি!

কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় (Tiljola , Beniapukur) শুটআউট। সোমবার সন্ধ্যায় মহম্মদ নিয়াজ (MD Niyaz) নামে এক যুবককে লক্ষ্য করে...

মা ফ্লাইওভারে সেনা ট্রাকের দুর্ঘটনা! আহত ২ জওয়ান

মা উড়ালপুলে দুর্ঘটনা, বৃষ্টি ভেজা মঙ্গলের সকালে সেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকতেই বিপত্তি। আহত হয়েছেন দু’জন...

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় পাইলট-সহ ৭ যাত্রীর মৃত্যু

আশঙ্কাই সত্যি হল, রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স (Ranchi to Delhi air ambulance accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে...

আরাবল্লী পর্বতে সাতপাক ঘুরবেন বিজয়- রশ্মিকা! ‘বিরোশ’ বিয়ে ঘিরে সবার নজর উদয়পুরে

'দ্য ওয়েডিং অব বিরোশ' (Vijay-Rashmika Wedding) অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika...