Saturday, April 4, 2026

‘পিচ বদলের কারণেই হারের মুখ দেখেছিলো টিম ইন্ডিয়া’, বিশ্বকাপের ফাইনালে হার নিয়ে বিস্ফোরক অভিযোগ ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের

Date:

Share post:

২০২৩ একদিনের বিশ্বকাপে ফাইনালে হারের জন্য ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে দুষলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এক সাক্ষাৎকারে কাইফ বলেন, রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়দের জন্যই গত এক দিনের বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছে ভারতকে। তার মতে ফাইনালে আহমেদাবাদে পিচ পরিবর্তনের কারণেই ফাইনালে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে এক সাক্ষাৎকারে কাইফ বলেন, “ আমি আহমেদাবাদে তিনদিন ছিলাম। স্টেডিয়াম থেকে আমরা সেখান থেকে প্রচুর লাইভ শো করেছি। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় দুজনেই সন্ধ্যায় আসত। পিচের চারপাশে ঘোরাঘুরি করত। ওরা বোঝার চেষ্টা করত এটা কী ধরনের পিচ। রোজ প্রায় আধঘণ্টা থেকে একঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকত। টানা তিনদিন এমন ভাবেই চলতে থাকে। টানা তিনদিন এই ঘটনা ঘটল এবং আমি সেই সময়ে পিচের রং পরিবর্তন হতে দেখে ছিলাম। অস্ট্রেলিয়ায় প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক আছে, তাই ভারতীয় দলের মনে হয়েছিল পিচ স্লো করে দেওয়া উচিত। আর সেখানেই টিম ম্যানেজমেন্ট ভুল করেছে। সবাই বলে, পিচ প্রস্তুতকারীই পিচ তৈরি করেন। কেউ কোনও হস্তক্ষেপ করা হয় না। কিন্তু কেউই বলে না, এটা মিথ্যা এবং ভিত্তিহীন।“

এখানেই না থেমে কাইফ আরও বলেন, “ ঘরের মাঠে সবাই সুবিধা নিয়ে থাকে। কিন্তু আমার মনে হয়, ভারতীয় দল সুবিধা নিতে গিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিল। মহম্মদ শামি, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব দারুণ ফর্মে ছিল। তাই কোচ ও অধিনায়কের বোলারদের উপর আস্থা বজায় রাখা উচিত ছিল। কিন্তু পিচ বদল করতে গিয়ে ভারতীয় দল ফাইনাল ম্যাচটাই হেরে গেল।”

বিশ্বকাপ ফাইনালের আগে আহমেদাবাদের পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ফাইনালের জন্য নির্দিষ্ট পিচের বদলে আগে ব্যবহৃত একটি পিচে খেলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল।জানা যায়, ভারতীয় শিবিরের অনুরোধেই নাকি, ফাইনালের কয়েক দিন আগে পিচ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন বিসিসিআই কর্তারা।

আরও পড়ুন- ‘টি-২০ বিশ্বকাপে দলে কোহলিকে চাই’, বিরাটকে নিয়ে জয় শাহকে ফোন রোহিতের : সূত্র

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...