Friday, April 3, 2026

রোহিতের পর মুখ খুললেন অশ্বিন, বিসিসিআই-এর এই সিদ্ধান্ত নিয়ে কী বললেন তারকা বোলার?

Date:

Share post:

বিসিসিআই সদ্য নির্দেশিকা জারি করেছে আন্তর্জাতিক সূচি এবং চোট না থাকলে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেই হবে জাতীয় দলের ক্রিকেটারদের।এছাড়াও টেস্ট ক্রিকেটকে তুলে ধরতে নয়া উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর বিসিসিআইয়ের এই নির্দেশে আপত্তি ভারতী দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিনের। অশ্বিনের কথায়, জাতীয় দলের খেলা না থাকলে একজন ক্রিকেটারকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে বাধ্য করতে পারে না বিসিসিআই।

এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, “ কোনও বিষয়ে একটি সংস্থার অবস্থান সকলের জন্য সুবিধাজনক নাও হতে পারে। বিষয়টা সকলের পক্ষে যাবেই, তার কোনও নিশ্চয়তা নেই। কয়েক জনের ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে। পরিচালন সংস্থা কী বার্তা দিচ্ছে, সেটা আমাদের বোঝা দরকার। আমার মনে হয়েছে, বোর্ড টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চাইছে। বোঝাতে চেয়েছে, আইপিএল সব কিছু নয়।” এরপরই অশ্বিন আরও বলেন, “ বলতে চাওয়া হয়েছে, টেস্ট ক্রিকেটের গুরুত্ব অপরিসীম। ওরা এটার পক্ষে থাকতে চাইছে। ওরা চায়, সবাই টেস্ট ক্রিকেট খেলার যোগ্য হয়ে উঠুক এবং সবাই এই ব্যাপারটায় সায় দিক। এটার অন্য দিকও আছে। একজন ক্রিকেটার কি বছরের ১২ মাসই খেলতে চায়? নাকি শুধু দু’মাস খেলতে চায়? হয়তো কেউ শুধু টি-২০ এবং একদিনের ক্রিকেট খেলতে চায়। সে হয়তো টেস্ট খেলতে আগ্রহী নয়। এটা এক দমই সংশ্লিষ্ট ক্রিকেটারদের পছন্দ।”

আরও পড়ূন- রোহিতে মুগ্ধ সরফরাজ, কৃতজ্ঞতা জানালেন ভারত অধিনায়ককে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...