Thursday, April 2, 2026

খেলতে বেরনোই কাল! ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু নদিয়ার ৮ বছরের বালকের

Date:

Share post:

সাইকেল (Cycle) নিয়ে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না! মাটি বোঝাই বেপরোয়া ট্র্যাক্টরের (Tractor) গতিই প্রাণ কেঁড়ে নিল বালকের। নদিয়ার (Nadia) পলাশিপাড়া থানার অন্তর্গত উত্তর সাহেবনগর ঘোষপাড়া এলাকার ঘটনা। সূত্রের খবর, মৃত বালকের নাম অপু বিশ্বাস (Apu Biswas), বয়স মাত্র ৮ বছর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে এলাকা।

 

এদিকে মৃতের বাবা পঙ্কজ বিশ্বাস বলেন, “রবিবার বিকেলে ছেলে সাইকেল নিয়ে খেলার মাঠে খেলতে যাবে বলে বেরিয়েছিল। আচমকা লোক মারফত খবর পাই, ছেলে ট্র্যাক্টর চাপা পড়ে মারা গিয়েছে। আমার ছোট্ট ছেলেকে অকালে প্রাণ দিতে হল। এই ঘটনায় যারা যুক্ত, তাদের প্রত্যেকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি”। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে সাইকেল নিয়ে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল অপু। সেই সময় আচমকাই মাটি বোঝাই একটি ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে পিছন থেকে ধাক্কা মেরে একেবারে পিষে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় অপুর। যদিও ঘাতক ট্র্যাক্টরটিকে আটকানো সম্ভব হলেও পলাতক চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

স্থানীয়দের অভিযোগ, জলঙ্গি নদী থেকে বেআইনি ভাবে মাটি তুলছিল ট্র্যাক্টরটি। আর তারপরই বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি শিশুটিকে পিষে দেয় বলে অভিযোগ। এদিকে পুলিশ দেহ উদ্ধার করতে এলে অবিলম্বে দোষীর শাস্তির দাবিতে চলে বিক্ষোভ। পাশাপাশি বালকের মৃতদেহ রাস্তায় রেখে সাহেবনগর গ্রাম সড়কও অবরোধ করেন এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে একেবারে অশান্ত হয়ে ওঠে এলাকা।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...