Wednesday, March 18, 2026

আর জেলের বাইরে ‘না’! জামিনের আর্জি খারিজ করে সত্যেন্দ্রকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

আর বাইরে থাকা যাবে না! ফের দিল্লির (Delhi) প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির(Aam Aadmi Party) নেতা সত্যেন্দ্র জৈনকে (Satyendra Jain) জেলে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের(Supreme Court of India)। সোমবার আপ নেতার জামিনের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট সাফ জানায় অবিলম্বে সত্যেন্দ্রকে আত্মসমর্পণ (Surrender) করতে হবে। তবে তিনি এদিন বেআইনিভাবে জমি কেনাবেচা মামলায় দুই অভিযুক্ত অঙ্কুশ জৈন এবং বৈভব জৈনেরও জামিনেরও আবেদন এদিন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

২০২২ সালের মে মাসে টাকা নয়ছয়ের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছিলেন সত্যেন্দ্র। দিল্লির প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, বেআইনি টাকায় জমি কিনেছিলেন তিনি। যদিও সত্যেন্দ্র সেই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করেছেন। তবে জেলে যাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ছিলেন সত্যেন্দ্র। এরইমধ্যে তিহার জেলের শৌচালয়ে পড়েও যান দিল্লির প্রাক্তন স্বাস্থ্য এবং কারামন্ত্রী। তারপরই গত বছরের মে মাসে অন্তর্বর্তী জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসেন আপ নেতা। তারপর থেকে তাঁর চিকিৎসা চলছে বলেই আদালতে জানান সত্যেন্দ্রের আইনজীবী।

এর আগেও একাধিক বার সত্যেন্দ্রের অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা বৃদ্ধি করা হলেও সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ সাফ জানিয়ে দেয় সত্যেন্দ্রকে খুব শীঘ্রই আত্মসমর্পণ করতে হবে।

spot_img

Related articles

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...