Sunday, April 5, 2026

দাড়িভিট নিয়ে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার!

Date:

Share post:

দাড়িভিট কাণ্ডে (Darivit Case) রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary), স্বরাষ্ট্রসচিব ও ডিআইজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে (Division Bench) গেল রাজ্য (West Bengal)। সূত্রের খবর মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

উত্তর দিনাজপুরের দাড়িভিটে এক স্কুলে শিক্ষক- পড়ুয়াদের মধ্যে তুমুল অশান্তির অভিযোগ ওঠে স্কুল ক্যাম্পাসে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপরই পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রথম থেকেই সিআইডি এই ঘটনার তদন্ত করছিল। কিন্তু গত বছর মে মাস নাগাদ আদালত এনআইএ-র হাতে এই দায়িত্ব তুলে দেয়। কিন্তু কেন্দ্রীয় সংস্থা সম্পূর্ণ নথি পাইনি বলে অভিযোগ করায় আদালত রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডির বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছেন বিচারপতি মান্থা। ৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির আগেই এবার একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...