Saturday, April 4, 2026

বঙ্গে বিজেপির ১০ প্রার্থীর বিরুদ্ধে ভুরি ভুরি “ক্রি.মিনাল” রেকর্ড! শীর্ষে লকেট-নিশীথ-শান্তনু

Date:

Share post:

এখনও পর্যন্ত বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তাঁদের মধ্যে এমন ১০ জন প্রার্থী রয়েছেন, যাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি ফৌজদারি মামলা রয়েছে। অর্থাৎ, আইনি ভাষায় তাঁরা কেউ ‘অভিযুক্ত’ আবার কেউ ‘আসামি’! বিজেপির সেই প্রার্থীদের নাম তুলে তৃণমূল দাবি করেছে, ২৩৮টি মামলা রয়েছে এঁদের বিরুদ্ধে।

তৃণমূলের পক্ষ থেকে দাবি হয়েছে, ৫০ শতাংশ বিজেপি প্রার্থীর ক্রিমিনাল রেকর্ড রয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন হুগলির বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। ৫৯টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামে অভিযোগ ৪৪টি। নিথীথের ডাকাতি, রাহাজানি, খুনের মামলাও রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে রয়েছে ৩৮টি অভিযোগ।

লোকসভা ভোট ঘোষণার দিনই জাতীয় নির্বাচন কমিশন এবার কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, প্রার্থীদের নামে যা ফৌজদারি অভিযোগ রয়েছে, সবটাই সংবাদমাধ্যমে অন্তত তিনবার বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। একইসঙ্গে ক্রিমিনাল রেকর্ড থাকা সত্ত্বেও কেন সেই ব্যক্তিকে প্রার্থী করা হল, তার পক্ষে যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে।

তৃণমূলের তালিকায় দেখানো হয়েছে, আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বিরুদ্ধে রয়েছে ১৮টি অভিযোগ। মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে ২৩টি, মালদহ উত্তরের খগেন মুর্মুর নামে ১৬, ঘাটালের হিরণ চট্টোপাধ্যায় চারটি, বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খানের বিরুদ্ধে ২২টি, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতোর ১৩টি, মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে আছে একটি অভিযোগ। বিজেপি নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ আগের হলফনামার সূত্রে পাওয়া গিয়েছে বলে দাবি তৃণমূলের।

আরও পড়ুন- “আপনার অপদার্থতার জন্য চোর বদনাম শুনতে হচ্ছে”, পুর ইঞ্জিনিয়ারকে ভ.র্ৎসনা মেয়রের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...