Monday, April 13, 2026

চিনকে লাদাখ ছাড়ছে মোদি সরকার! ১০০০ লোকের প্রতিবাদ বরফ-জমা সীমানায়

Date:

Share post:

লাদাখকে ষষ্ঠ তফশিলের (Sixth schedule) অন্তর্ভুক্ত করা জরুরি, এটা বুঝেই জোর তোড়জোড় শুরু করেছিল মোদি সরকার ২০২০ সালে। লাদাখের মানুষ ভেবেছিল বাঁচবে জমি, লাদাখের ওপর নির্ভর করে বেঁচে থাকা কয়েকটি দেশের প্রায় ২০০ কোটি মানুষ আর ভারত ভূখণ্ডের বিস্তীর্ণ জমিতে স্বাধীনভাবে চরে বেড়ানো গবাদি পশুও বাঁচবে। অথচ ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই সব প্রতিশ্রুতি, প্রস্তুতি বন্ধ। উল্টে স্বাধীন লাদাখের জমি, খনিজ সম্পদের দখলদারি চলে যাচ্ছে বড় বড় শিল্পপতিদের হাতে, চুপিসাড়ে এলাকা দখল করে নিচ্ছে চিনও। প্রতিবাদে ২১ দিন অনশনে পরিবেশকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। তাঁর সঙ্গে লাদাখের বরফ-জমা খোলা জায়গায় রাত জাগছেন ২৫০ মানুষ। মোদি সরকার কর্ণপাত না করলে ১০০০ মানুষকে নিয়ে লাদাখ সীমানা পর্যন্ত হাঁটার পরিকল্পনা প্রতিবাদীদের।

লাদাখের হিমবাহ বাঁচিয়ে রেখেছে গোটা ভারতীয় উপমহাদেশকে। মার্চের শুরুতে দেশের দক্ষিণ প্রান্তে জলসংকট শুরু হওয়ার পর লাদাখের আশীর্বাদেই রক্ষা পাচ্ছে উত্তর ভারত। সংবিধানের ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত হলে এই জমির ওপর বহিরাগত কারো অধিকার প্রতিষ্ঠা, অবাধে এই জমি হস্তান্তর, জমি বিক্রির সম্ভাবনা থেকে রক্ষা পাবে লাদাখ। সেই প্রতিশ্রুতি দিয়েও এখন মুনাফা লাভের আশায় লাদাখের জমি চুপিসাড়ে শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে মোদি সরকার। সীমানায় কেন্দ্রের ভ্রান্ত নীতি পথ খুলে দিয়েছে চিনকে। একটু একটু করে তারা দখল করে নিচ্ছে থ্রি ইডিয়টস (3 Idiots)-এ দেখা নীল আকাশ, ঘন নীল জল আর শুকনো ঘাসে ঢাকা জমি।

নিজেদের জমি, আদিবাসী সংস্কৃতি বাঁচাতে নেতা সোনম ওয়াংচুর দেখানো পথে খোলা আকাশের নিচে দিন-রাত অনশনে বসেছেন ২৫০ মানুষ। প্রতিদিন সেখানে নতুন নতুন মানুষ আরও যোগ দিচ্ছেন। গোটা দেশের মানুষকে প্রকৃতি ও লাদাখ বাঁচানোর এই লড়াইতে সামিল করার জন্য খোলা হয়েছে ‘ফ্রেন্ডস অফ লাদাখ’ (Freinds of Ladakh) গ্রুপ। ভার্চুয়াল মাধ্যমে গোটা দেশ থেকে মানুষ সাড়া দিয়েছেন তাঁদের সঙ্গে। এবার গোটা দেশের মানুষের সমর্থন নিয়েই লাদাখ সীমানা পর্যন্ত ১০০০ মানুষকে নিয়ে হাঁটার পরিকল্পনা করেছেন সোনম। সেখানে পৌঁছে লাদাখ সীমানার বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন তাঁরা। লোকসভায় ৪০০ আসনের লক্ষ্য নিয়ে এগোনো বিজেপ উত্তর ভারতের আসন নিয়ে নিশ্চিত হয়ে গেলেও একটি আসন তাদের হাতছাড়া হওয়ার পথেই, বোঝাচ্ছে লাদাখের প্রতিবাদীরা।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...