Saturday, April 4, 2026

“আপনার অপদার্থতার জন্য চোর বদনাম শুনতে হচ্ছে”, পুর ইঞ্জিনিয়ারকে ভ.র্ৎসনা মেয়রের

Date:

Share post:

গার্ডেনরিচ কাণ্ডের মধ্যেই বুধবার পুরসভার বৈঠকে ঢুকেই ১৩৪ নম্বরের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জোর ধমক দিলেন মেয়র ফিরহাদ হাকিম। ক্ষোভ উগরে দিয়ে মেয়র ইঞ্জিনিয়ারকে উদ্দেশ করে বলেন, “এই ছেলেটি ইন এফিশিয়েন্ট। এর জন্য আমাদের মানসম্মান ডুবেছে। এর জন্য আমাকেও চোর বদনাম শুনতে হচ্ছে। কোনও নেতা, কেউকেটা বা মন্ত্রী বা কারও বেআইনি কোনও কথা শুনবেন না। আমরা যারা জনপ্রতিনিধি তারা পাঁচ বছরের জন্য থাকি। তারপর চেঞ্জ হয়ে যাই। যারা আধিকারিক আছেন, তাদের ফুল টার্ম থাকতে হবে। কোনও অনৈতিকতার কাছে মাথা নত করবেন না। এমন কোনও কাজ করবেন না, যাতে ওই কাজের মাশুল হিসাবে একজন মানুষেরও প্রাণ যায়।”

এখানেই শেষ নয়। ফিরহাদ আরও বলেন, “আপনার ভুলের জন্য এতগুলো মানুষের প্রাণ গেল। হয় আপনি অপদার্থ না হয় আপনি চোর। আপনার অপদার্থতার জন্য মানুষ আমাকে, কলকাতার মেয়রকে চোর বলছে। অপবাদ দিচ্ছে। কেন আমাকে তা শুনতে হবে?”

এদিন বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয় একটি অ্যাপ তৈরি করা হবে। সমস্ত ইঞ্জিনিয়াররা ফিল্ডে ঘুরে বেআইনি নির্মাণ দেখতে পেলে ছবি তুলে সেই অ্যাপে আপলোড করবেন। আপাতত হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে এই অ্যাপটি চালানো হবে। এখন কোনও কাউন্সিলর যদি সেই বেআইনি নির্মাণ রাখার নির্দেশ দেন, তাহলে সেই নির্দিষ্ট কাউন্সিলরকে লিখিত দেওয়ার কথা বলবেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা।

আরও পড়ুন- প্রোমোটারকে ১ কোটি টাকা জরিমানা, বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ আদালতের

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...