Saturday, April 4, 2026

গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়, জমির মালিক পাপ্পুকে গ্রেফতার করল পুলিশ

Date:

Share post:

গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয় হয়েছে । এই ঘটনায় সোমবারই ওই বহুতলের প্রোমোটারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার রাতে যে জমির উপর ওই বহুতলটি তৈরি হচ্ছিল, এবার সেটির মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মজ সরফরাজ ওরফে পাপ্পু। বুধবার আদালতে পেশ করা হবে পাপ্পুকে।

রবিবার গভীর রাতে গার্ডেনরিচের নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার ঘটনায় প্রোমোটার ও অন্য জড়িতদের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। সোমবার প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসিকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবারের রাতের এই দুর্ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে অনেককেই উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের। কেউ বা প্রাথমিক চিকিৎসার পর ছাড়াও পেয়েছেন হাসপাতাল থেকে।
ঘটনার রাতেই সেখানে যান স্থানীয় বিধায়ক তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই ঘটনায় প্রোমোটার-সহ অন্য জড়িতদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত করবেন ডিডি হোমিসাইড।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেহপুরে ধসে পড়া বহুতলের নির্মাণ শুরু হয়েছিল বছর দেড়েক আগে। স্থানীয় বাসিন্দাদের কথায়, প্রায় সাড়ে তিন কাঠা জায়গায় দু’টি বাড়ি ছিল। বছর কয়েক আগে ওয়াসিম বাড়ি দু’টি কিনে নেন। তারপর শুরু হয় বেআইনি নির্মাণ।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...