Tuesday, March 31, 2026

দিনহাটায় শান্তি ফিরিয়ে আনার বার্তা, আহতদের সঙ্গে সাক্ষাতে রাজ্যপাল

Date:

Share post:

নির্বাচনী প্রক্রিয়া শুরু হতেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গুণ্ডাগিরিতে অশান্ত কোচবিহারের দিনহাটা। মঙ্গলবারের ঘটনার পরই বুধবার ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন প্রশাসনের পক্ষ থেকে। রাজ্যপালকে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেণচন্দ্র বর্মণ ও দিনহাটা পুরসভার পুরপ্রধান গৌরিশঙ্কর মহেশ্বরীর সঙ্গে কথা বলেন।

বুধবার দুপুরে কলকাতা থেকে দিনহাটা পৌঁছান রাজ্যপাল। সেখানে উভয় পক্ষের আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি তাঁদের বাড়িতে যান। যাদের বাড়িতে চিকিৎসা চলছে তাঁদেরও সব রকমের সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, “কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। যা হয়েছে তা ঠিক হয়নি। যখন বলা হয়েছে হিংসা করা যাবে না, তখন হিংসা করা যাবে না। হিংসা প্রতিরোধে এই লড়াই জারি থাকবে। একসঙ্গে তা করতে হবে, এটাই এই প্রক্রিয়ার সাফল্য হবে”।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...