Sunday, June 21, 2026

নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত, বৃষ্টি ভেজা রাতে শহরে এলেন আত্মবিশ্বাসী ইউসুফ

Date:

Share post:

ক্রিকেটের ময়দান থেকে সোজাসুজি রাজনীতির পিচে লড়াই করতে নামছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)। প্রতিপক্ষ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। লোকসভা নির্বাচনে (Loksabha Election) তৃণমূলের টিকিট পাবার পর বৃহস্পতিবার থেকেই ভোট প্রচারে নামছেন কলকাতা নাইট রাইডার্স-এর (KKR) প্রাক্তন তারকা প্লেয়ার। বৃষ্টি ভেজা বুধের রাতে শহরে এলেন ইউসুফ। দুর্যোগের জেরে তাঁর বিমান নির্ধারিত সময় থেকে অনেকটা দেরিতেই ল্যান্ড করে কলকাতায়। প্রথমে এয়ারপোর্ট, তারপর শহরের এক পাঁচ তারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ (Yusuf Pathan) জানান, KKR এর হয়ে খেলার সময় থেকেই কলকাতা তাঁর দ্বিতীয় বাড়ি। ভোট শেষ পাওয়া পর্যন্ত এখানেই থাকবেন তিনি।

রাজনীতির ময়দানে নবাগত ইউসুফ পাঠান লোকসভা ভোটে সাফল্যের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রীতিমতো চমক দিয়ে ইউসুফের নাম ঘোষণা করে তৃণমূল। তবে ঠিক কবে থেকে প্রচারে নামবেন তিনি, তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। এদিন পাঁচতারা হোটেলের লবিতে দাঁড়িয়ে ইউসুফ বলেন, শ্রীলংকা সফর সেরে এই মুহূর্তে পুরোপুরি ভোটের কাজে নিজেকে মেলে ধরতে চান। খেলার মাঠেও লড়াই হতো রাজনীতির ময়দানেও লড়াই হবে। তৃণমূল সূত্রে খবর বৃহস্পতিবার সকালেই কলকাতা থেকে নিজের কেন্দ্রে রওনা দেবেন ইউসুফ। জেলা নেতৃত্বের সঙ্গে পরিচয় পর্ব ও বৈঠকের পরই নেমে পড়বেন প্রচারে। কর্মসূচি রয়েছে তাঁর। বহরমপুরে সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নেতত্বে বৈঠক করবেন ইউসুফ পাঠান। সেখানেই দলের কাজ বুঝে নেবেন তারকা প্রার্থী। এই বৈঠকেই ঠিক হবে প্রচারের রণকৌশল।

আরও পড়ুন- দিনহাটায় শান্তি ফিরিয়ে আনার বার্তা, আহতদের সঙ্গে সাক্ষাতে রাজ্যপাল

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...