Wednesday, April 8, 2026

দল টিকিট দেয়নি, নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মৌসম নূর; কী বললেন তিনি?

Date:

Share post:

লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে তাঁকে সেভাবে দেখা যাচ্ছিল না। প্রার্থীর হয়ে এখনও দলীয় প্রচারে নামতে দেখা যায়নি তাঁকে। যা নিয়ে জেলা রাজনীতিতে শুরু হয়েছিল তুমুল জল্পনা। টিকিট না পেয়ে কি তৃণমূল ছাড়ছেন মৌসম বেনজির নূর? মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে হয়েছিল। মনে করা হচ্ছিল লোকসভায় তাঁকে টিকিট দিতে পারে তৃণমূল। ব্রিগেডের সমাবেশে যোগ দিতে শহরেও এসেছিলেন। কিন্তু তাঁর পরিবর্তে টিকিট দেওয়া হয় প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে।

অবশেষে সামনে এলেন মৌসম বেনজির নূর। মুখ খুললেন সংবাদ মাধ্যমের সামনেও। নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন। মৌসম জানালেন, ব্যক্তিগত কাজে ২ দিনের জন্য দিল্লি গিয়েছিলেন তিনি। তারপর শারীরিক অসুস্থতার জন্য কলকাতার বাড়িতে বিশ্রামে ছিলেন। একইসঙ্গে তিনি এও স্পষ্ট করলেন যে, কোনওরকম দল পরিবর্তন করছেন না তিনি। তবে এবার লোকসভা ভোটে তিনি যে টিকিটের প্রত্যাশী ছিলেন, এদিন সেটা অবশ্য স্বীকার করেন তিনি।

মৌসমের কথায়, “বিজেপিকে হারানোর ইচ্ছা ছিল। উত্তর মালদার আসন থেকে দাঁড়ানোর আশা করেছিলাম। উত্তর মালদার আসনে তৃণমুল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দিতা করব আশা করেছিলাম। গতবারের নির্বাচনে একই পরিবার থেকে ২ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তাই ভোট কাটাকাটিতে হেরে গিয়েছিলাম। এবারের নির্বাচনে সেই আশা পূরণ করতে চেয়েছিলাম। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন পুলিসকর্তা প্রসূন বন্দোপাধ্যায়কে প্রার্থী করেছেন। দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের একজন সৈনিক হিসাবে ওয়েলকাম জানাব। দলের একজন সৈনিক হিসাবে নির্বাচনী ময়দানে লড়াই করব।”

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...