Tuesday, June 9, 2026

বিশেষ বেঞ্চে এসএসসি মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান

Date:

Share post:

অবশেষে শেষ হল দীর্ঘমেয়াদী এসএসসি (SSC) মামলার শুনানি। প্রায় তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ রশিদির ডিভিশন বেঞ্চে চলে শুনানি। তবে দীর্ঘদিন ধরে চলা শুনানি শেষ হলেও স্থগিত রয়েছে রায় ঘোষণা। মামলা চলাকালীনই এসএসসি (SSC)-তে বহু নিয়োগ বেআইনি বলে অভিযোগ উঠেছে। মামলাকারীর পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, দেখা যায় শূন্যপদের চেয়েও নিয়োগ হয়েছে বেশি।

পরিসংখ্যান পেশ করে মামলাকারীদের আইনজীবী জানান, ২০১৬ সালে নবম-দশমে ১১ হাজার ৪২৫ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি (SSC) । সেখানে নিয়োগ হয় ১২ হাজার ৯৬৪ জন। অর্থাৎ, ১ হাজার ৫৩৯ জনকে অতিরিক্ত নিয়োগ করা হয়। একইসঙ্গে, তিনি জানান, একাদশ-দ্বাদশে ৫ হাজার ৫৫৭ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি (SSC) । সেক্ষেত্রে, নিয়োগ করা হয় ৫ হাজার ৭৫৬ জনকে। অর্থাৎ, অতিরিক্ত নিয়োগ করা হয় ১৯৯ জনকে।

এরপরই শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় ভালো কিছু খুঁজে বার করা মুশকিল।বিচারপতির পর্যবেক্ষণ, অবিলম্বে অতিরিক্ত নিয়োগ বাতিল করা উচিত। একইসঙ্গে, আইনজীবী প্রমিত রায় বলেন, এসএসসি এবং সিবিআই কেউই বিশ্বাসযোগ্য নয়।তখনই বিচারপতিজানতে চান, তাহলে কার উপরে বিশ্বাস করব।আইনজীবী জানান, আদালত নিজের স্বতন্ত্র সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখুক।এরপরই বুধবার রায়দান স্থগিত রাখা হয় আদালতে।

 

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...