Tuesday, June 9, 2026

কারা যেন বলেছিল লোক হবে না! জনসমুদ্রে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডের পরে অভিষেকের সভায় ভিড় হবে না- সকাল থেকে এই অপপ্রচার করছিল কোনো বাজার পত্রিকা। মঙ্গলবার বসিরহাটের সভা মঞ্চ থেকেই তাদের ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, হিম্মত থাকলে মঞ্চে এসে ভিড়ের ছবি তুলুন। দেখা যাবে কী বিপুল মানুষ যোগ দিয়েছেন। এদিন সকাল থেকেই বৃষ্টি ছিল দক্ষিণবঙ্গ জুড়ে। তা সত্ত্বেও অভিষেকের সভায় উপচে পড়েছে ভিড়। তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, বৃষ্টি মানে তৃণমূলের জয় নিশ্চিত।

এদিন এদিন সভা মঞ্চ থেকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বলেন, কোনও একটি দৈনিক সকালে লিখেছিল অভিষেকের সভায় জনসমাগম হবে না। সেই প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “সকালে দেখলাম কোনও এক বাজার পত্রিকা লিখেছে বসিরহাটের সভায় লোক জোগাড় করা যাচ্ছে না। সেই পত্রিকার প্রতিনিধি থাকলে তাঁকে চ্যালেঞ্জ করছি, মঞ্চে এসে ভিড়ের ছবিটা তুলুন। যে অ্যাঙ্গেল থেকে পারেন ছবি তুলুন। দেখান জনগণ তৃণমূলের সঙ্গে আছে। আর কিছু নেই শুধু মানুষ আছে। বৃষ্টি বাদল উপেক্ষা করে মানুষ এসেছে। আসুন এসে ছবি তুলুন। এই লড়াই বাংলা বনাম বাংলা বিরোধীদের লড়াই। লোককে দেখান, কী বিপুল পরিমাণ জনজোয়ার হয়েছে এই সভাতে।”

এদিন দুর্যোগ মাথায় করেই বসিরহাটে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, “নবজোয়ারে যখন বসিরহাটে এসেছিলাম এই মাঠেই ছিলাম। রাতে এই মাঠেই থেকেছিলাম। তখনও কোথায় কিছু নেই হঠাৎ বৃষ্টি নামে। রাতেও বৃষ্টি হয়েছিল।” অভিষেকের কথায়, “বৃষ্টি মানে সর্বশক্তিমানের আশীর্বাদ। বৃষ্টি মানেই তৃণমূলের জয়ের সূচনা। বৃষ্টি মানেই তৃণমূলের জয়ের অপেক্ষা মাত্র।”

এদিনের সভায় নিন্দুকদের সমালোচনা উড়িয়ে মাঠ ছিল ভিড়ে ঠাসা কাণায় কাণায় পূর্ণ। দুর্যোগ উপেক্ষা করেই অভিষেকের সভায় জনসমুদ্র। যে মাঠে সভা করে অভিষেক, সেই মাঠও ছিল কাদায় ভরা। তবে তার পরেও সভা করেন তিনি। বৃষ্টি উপেক্ষা এর আগেও সভা করতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে বক্তৃতা দিয়েছেন তিনি।




Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...