Wednesday, April 1, 2026

৩১ ডিসেম্বরের মধ্যে আবাসের টাকার প্রথম কিস্তির টাকা: আশ্বাস অভিষেকের

Date:

Share post:

রাজনৈতিক ভাবে লড়াই করতে না পারে বাংলার প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। ২০২১-এ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) ভরাডুবির পর থেকে আবাস, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্র। ৩১ডিসেম্বরের মধ্যে আবাসের টাকার প্রথম কিস্তি যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে। বুধবার বসিরহাটে সভা থেকে আশ্বাস দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

বাংলার প্রাপ্য দাবিতে দিল্লির রাজপথ থেকে শুরু করে কলকাতার রাজভবন-অবস্থান আন্দোলন করে ঝড় তুলেছিলেন অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি আদায় অবস্থান বিক্ষোভ করেন। প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন। কিন্তু রাজনৈতিকভাবে পেরে না উঠে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে বিজেপি। কেন্দ্রের উপর ভরসা না করে ১০০ দিনের কাজের বকেয়া টাকা বাংলার গরিব মানুষকে দিচ্ছে রাজ্য সরকার। এদিনের সভা থেকে অভিষেক বলেন, বাংলা কারোর কাছে মাথা নত করবে না। ভিক্ষা চাইবে না। গত ৫-৭ বছর ধরে অনেক আবেদন নিবেদন হয়ে গিয়েছে। বাংলা কারও কাছে ভিক্ষে চায় না। ২০১৭-১৮ তে যে আবাসের সমীক্ষা হয়েছিল একুশের নির্বাচনে বাংলায় হেরে গিয়ে তার একটি পয়সাও দেয়নি কেন্দ্র। প্রকৃত আবেদনকারীদের ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা দেবে রাজ্য সরকার। প্রথম কিস্তি টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে- আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক (Abhishek Bandyopadhyay) বলেন, ৩৪ লক্ষ মানুষ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছেন। আগে সংখ্যাটা ৫১-৫২ লক্ষ ছিল। পরে ১৬ লক্ষ নাম বাদ গিয়েছে। অভিষেক বলেন, কোনও বিজেপি নেতার কাছে আবেদন করতে হবে না। রাজ্য সরকার এই টাকা দেবে।




Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...