Friday, April 3, 2026

নিশীথ প্রামাণিকের প্র.রোচনায় উ.ত্তেজনা দিনহাটায়! আ.ক্রান্ত পুলিশ সহ ১০ তৃণমূল কর্মী

Date:

Share post:

বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের প্ররোচনায় উত্তেজনা ছড়ালো দিনহাটায়। আক্রান্ত হলেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার দুই পুলিশ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রায় দশ জন কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি নিজের কনভয় থেকে নেমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দিকে নিশীথ প্রামাণিক তেড়ে যান বলে অভিযোগ।

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, দিনহাটা পাঁচমাথা মোড়ে বেশ কয়েক ঘন্টা থেকে তান্ডব চালায় বিজেপি কর্মীরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন ছিল মঙ্গলবার। পাঁচমাথা মোড়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা পুরসভার পুরপিতার বাড়িতে চলছিল জন্মদিন অনুষ্ঠান। সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয়। তৃণমূল কংগ্রেসের দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অভিযোগ, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক শান্ত এলাকাকে অশান্ত করতে এভাবে তান্ডব চালিয়েছে। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিজেপির এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার পথে নামবে তৃণমূল কংগ্রেস। দিনহাটা থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়, জমির মালিক পাপ্পুকে গ্রেফতার করল পুলিশ

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...