Monday, June 8, 2026

ফের কোচবিহারকে উত্তপ্ত করার চেষ্টা নিশীথের, তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ

Date:

Share post:

দুদিন আগে নির্বাচনী প্রচার ঘিরে অশান্তির রেশ কাটতে না কাটতেই ফের বৃহস্পতিবার তৃণমূলের প্রচার চলাকালীন অস্ত্র নিয়ে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের তৎপরতায় ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তৎপরতায় পরিস্থিতি অপ্রীতিকর হয়নি। মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে ভেটাগুড়ি এলাকায় তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে প্রচার চালানো হয়।

বৃহস্পতিবার মন্ত্রী উদয়ন গুহ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এলাকার প্রবীণদের সামনে তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নের কথা। তখনই উদয়ন গুহকে প্রচারে বাধা দিয়ে বিজেপি কর্মীরা বাঁশ লাঠি হাতে অশান্তি পাকানোর চেষ্টা করে। পরে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। বিজেপি কর্মীদের এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, বিজেপি হেরে যাবে বুঝে এভাবে গুন্ডামি করছে। ভেটাগুড়ি এলাকায় তৃণমূল প্রচারে সাড়া তুললে বিজেপি বাধা দেওয়ার চেষ্টা করেছিল৷ এধরনের রাজনীতির জবাব ভোটবাক্সে দেবেন সাধারণ মানুষ।

অন্যদিকে, মঙ্গলবার অশান্তির ঘটনায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বুধবার দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ রাতে কোচবিহার সার্কিট হাউজে থেকে বৃহস্পতিবার সকালে তিনি বাগডোগরা হয়ে কলকাতা ফিরে যান।

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...