Friday, June 26, 2026

রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে নির্দেশ; অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিল সিদ্ধান্তকে চ্যালেঞ্জ শিক্ষকদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি বিচারপতির পদ ছেড়ে রাজনৈতিক দলে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় “রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য” প্রায় দেড় লক্ষ মানুষের জীবন অন্ধকারে ঠেলে দিয়েছেন, প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন বিচারপতির রায়ে চাকরি হারানো ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের। এমনকি মিডিয়ার লাইম লাইটে আসার জন্যই তিনি একপেশে রায় দিয়েছিলেন বলে একেবারে নাম করে অভিযোগ করলেন ‘২০১৭ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী একতা মঞ্চ’-এর শিক্ষকরা। তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

২০২৩ সালের ১২ মে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টের নামে দেওয়া রায়ে বাতিল হয়ে গিয়েছিল ৩২ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি। তারপর থেকে তাঁদের চাকরি বৈধ না অবৈধ তার প্রমাণ দিতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে, একাধিক মামলায় জর্জরিত হয়ে ঘুরছেন চাকরি হারানো শিক্ষকরা। সম্প্রতি সেই ‘ঐতিহাসিক’ রায় দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার তাঁর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তাঁদের দাবি, “লাখ লাখ মানুষের জীবন জীবিকা এবং একটা সুস্থ আগামীকে চিরতরে নরকের অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিলেন নিজে মিডিয়ার প্রচারের লাইম লাইটে আসার জন্য। আসলে তিনি যতটা আলোর দিশা দেখিয়ে নিজে ভগবান হতে চেয়েছিলেন এই রায়ের পিছনে পর্দার আড়ালে ঠিক ততটাই অন্ধকার ছিল তাঁর উদ্দেশ্য”।

আর এই উদ্দেশ্য যে রাজনৈতিক, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তাঁরা। তাঁদের দাবি, “যিনি আমাদের বিনা দোষে চাকরি বাতিল করেছিলেন কিছুদিন আগেই নিজেকে বিচারপতির আসন থেকে সরিয়ে রাজনৈতিক দলে যোগদান করেছেন। এখন ৩২ হাজার শিক্ষখ প্রায় দেড় লক্ষ পরিবার সবাই ভাবতে বাধ্য হচ্ছি সবাই রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ৩২ হাজারকে বাতিল করেছিলেন”।

সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিচারেও যে তাঁদের বিরুদ্ধে যে কোনও প্রমাণ মেলেনি তা নিয়েও আক্ষেপ প্রকাশ করা হয়। তাঁরা হতাশার সঙ্গে বলেন, “প্রায় দুবছর দেশের সবথেকে বড় দুটি বড় তদন্তকারী সংস্থা তদন্ত করেও ৩২ হাজারের একজনেরও দুর্নীতি খুঁজে পাননি। তা সত্ত্বেও এতটাই দুর্ভাগ্য আমরা আজ বাতিল শিক্ষক”।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...