Friday, June 26, 2026

উচ্চ মাধ্যমিকে নয়া সিলেবাসের বই মিলবে কবে? জানিয়ে দিল শিক্ষা সংসদ

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাঠামো বদলে গিয়েছে। শুরু হতে চলেছে সেমেস্টার প্রক্রিয়া। সেই অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নতুন সিলেবাস নিয়ে ইতিমধ্যেই, প্রকাশকদের সঙ্গে বৈঠক সেরেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই পরিস্থিতিতে কবে একাদশ শ্রেণির নয়া সিলেবাসের বই বাজারে আসবে তা নিয়ে উঠেছিল প্রশ্ন। কতদিনের মধ্যে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের বই প্রকাশ করতে হবে, তার সময়সীমা বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, প্রথম সেমেস্টারের ক্লাস শুরুর আগেই ছাত্র-ছাত্রীদের হাতে বই পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে, আগামী ২২ এপ্রিলের মধ্যে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের বই বাজারে আনতে হবে প্রকাশকদের।

প্রথম সেমেস্টারের বই বাজারে এলে তারপরই, দ্বিতীয় সেমেস্টারের বই প্রকাশের উপর জোর দিতে পারেন প্রকাশকরা, নির্দেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ইতিমধ্যেই, বই সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশকদের জানিয়ে দেওয়া হয়েছে। বই প্রকাশের ক্ষেত্রে কী কী গাইডলাইন মেনে চলতে হবে তাও প্রকাশকদের জানিয়ে দেওয়া হয়েছে বলে সংসদ সূত্রে খবর। প্রতিটি বইয়ের শেষে দুটি মডেল প্রশ্নপত্র থাকবে বলে খবর। সংসদের সময়সীমা মেনেই জোর কদমে চলছে বই ছাপানোর কাজ বলে প্রকাশকদের তরফে জানানো হয়েছে।

নতুন শিক্ষানীতি অনুযায়ী, উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, সে দুটি হল, প্রথম সেমেস্টার ও দ্বিতীয় সেমেস্টার। আর দ্বাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে সেগুলি হল, তৃতীয় সেমেস্টার ও চতুর্থ সেমেস্টার। প্রত্যেক সেমেস্টারের জন্য বরাদ্দ ৩৫ নম্বর। দুটো সেমেস্টার মিলিয়ে ৭০ নম্বর। লিখিত পরীক্ষার শেষে একবারই হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা।প্র্যাকটিক্যাল না থাকলে হবে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা। ৭০ নম্বরে পরীক্ষা হলে পাশ নম্বর হল ২১। অন্যদিকে, ৮০ নম্বরে পরীক্ষা হলে পাশ নম্বর হল ২৪।

যদিও, প্রথম সেমেস্টারের বই প্রকাশের জন্য সংসদের সময়সীমা বেঁধে দেওয়ার পরই সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, শেষমুহূর্তে বই ছাপানো নিয়ে তাড়াহুড়ো শুরু করেছে উচ্চ মাধ্যমিক সংসদ। তার ফলে, বই ছাপার জন্য খুবই কম সময়ে পাচ্ছেন প্রকাশকরা।একাদশ শ্রেণীর নয়া বই প্রকাশের জন্য উচ্চ মাধ্যমিক সংসদের আগেই পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল বলে মত বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...