Friday, April 3, 2026

হঠাৎ তিন পয়েন্ট মুম্বইকে, ফেডারেশনের সিদ্ধান্তে চাপে মোহনবাগান

Date:

Share post:

চাপ বাড়ল মোহনবাগান সুপার জায়ান্টের। জামশেদপুর এফসি-র ভুলে অমীমাংসিতভাবে শেষ হওয়া ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পেল মুম্বই সিটি এফসি। তাতে কিছুটা হলেও চাপ বাড়ল মোহনবাগানের উপর। গত ৮ মার্চ আইএসএলে জামশেদপুর ও মুম্বইয়ের ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। কিন্তু সেই ম্যাচে নিয়মভঙ্গের অভিযোগ ওঠে খালিদ জামিলের জামশেদপুরের বিরুদ্ধে।

কী অভিযোগ? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, আইএসএলের ম্যাচ চলাকালীন ৭ জন ভারতীয় ফুটবলার মাঠে থাকা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ, ওই ম্যাচে পুরো সময় ৭ জন ভারতীয় ফুটবলার মাঠে রাখেনি জামশেদপুর। ৮৭ মিনিটের পর মাঠে ছিলেন ৬ জন ভারতীয় ফুটবলার। সেসময় কোচ খালিদ একজন ভারতীয় ফুটবলারকে তুলে এক বিদেশিকে নামিয়ে দিয়েছিলেন। ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। মুম্বইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ফেডারেশন। শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে নিয়মভঙ্গের সুবিধা পেল মুম্বই। ড্র ম্যাচে এক পয়েন্টের পরিবর্তে পুরো তিন পয়েন্ট পেল তারা।

আর ফেডারেশনের এই সিদ্ধান্তে লিগ-শিল্ড জয়ের পথে চাপ বাড়ল মোহনবাগানের উপর। বাড়তি দু’পয়েন্টেই মোহনবাগানের থেকে এগিয়ে গেল মুম্বই। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। মোহনবাগান ৩৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। তবে মুম্বইয়ের থেকে এক ম্যাচ কম খেলেছে আন্তোনিও হাবাসের দল। এখন গ্রুপ শীর্ষে থাকতে হলে বাকি সব ম্যাচেই জিততে হবে মোহনবাগানকে।

আরও পড়ুন- আইপিএল শুরুর আগেই চমক, নেতৃত্ব থেকে সরলেন ধোনি, CSK-এর নতুন অধিনায়ক ঋতুরাজ

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...