Monday, April 6, 2026

জনসু.নামি কাটোয়ায়, জনগ.র্জন সভা থেকে বিজেপিকে বি.সর্জনের হু.ঙ্কার অভিষেকের

Date:

Share post:

বসিরহাটের পর পূর্ব বর্ধমানের কাটোয়া। আবারও জনগর্জনের মঞ্চ থেকে জনসমারোহের ছবি দেখানোর চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যারা অভিষেকের সভায় লোক আনতে হিমশিম খাচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছিল, তাদের ফের একবার জনগর্জন সভার জনসুনামির ছবি দেখানোর আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এক শ্রেণির সংবাদ মাধ্যমের অপপ্রচারের জবাব দিয়ে অভিষেক বলেন, মঞ্চে এসে যে কোনও অ্যাঙ্গেলে ছবি তুলুন, দেখান জনগর্জন কাকে বলে! তাঁর স্পষ্ট কথা, মনে রাখবেন, আপনাদের সব আছে, কিন্তু সঙ্গে মানুষ নেই। আর আমাদের কিছুই নেই, আমাদের সঙ্গে মানুষ আছে। যার সঙ্গে মানুষ থাকে, তাকে কোনও অশুভ শক্তি পরাজিত করতে পারে না। বিজেপির মতো অশুভ শক্তিও পরাজিত করতে পারবে না আমাদের।

জলপাইগুড়ি থেকে এক এক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার ৫ জেলায় জনগর্জন সভা হয়েছে। প্রতিটি জনগর্জন সভাতেই নেমেছে জনতার ঢল। ময়দানে তিল ধারণের জায়গা নেই। সভাস্থলের বাইরেও থিক থিক করছে জনতা। এই অবস্থায় অভিষেকের বার্তা, জনগণ তৃণমূলের সঙ্গে আছে। প্রতিটি সভাতেই সেই প্রমাণ মিলছে। জনগর্জন সভায় বিপুল জনসমাগম প্রমাণ করে দিয়েছে, এবার বাংলার সঙ্গে লড়াই বাংলা বিরোধীদের। আর এই লড়াইয়ে বাংলা বিরোধীদের বিসর্জন হবেই। বালার মানুষই বহিরাগত জমিদারদের গণতান্ত্রিকভাবে বিসর্জন দেবে এবারের নির্বাচনে।

আরও পড়ুন- এজেন্সি দিয়ে কেন্দ্রের ক্ষমতার অপপ্রয়োগ: নির্বাচন কমিশনে উদাহরণ পেশ I.N.D.I.A. জোটের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...