Monday, April 13, 2026

কেজরিওয়ালকে আদালতে পেশের আগে স্বাস্থ্য পরীক্ষা ইডি দফতরেই!

Date:

Share post:

আবগারি মামলায় বৃহস্পতিবারই গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। শুক্রবার সকালেই পিএমএলএ আদালতে (PMPLA Court) হাজির করানো হবে তাঁকে। ইতিমধ্যেই আপ (AAP) প্রধানের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকদের দিল্লির ইডি দফতরে (Enforcement Directorate Office) ডেকে পাঠানো হয়েছে বলে খবর। ইডির তরফে আশঙ্কা কেজরিওয়ালকে বাইরে নিয়ে বেরলে পরিস্থিতি অশান্ত হতে পারে, সেকারণেই চিকিৎসকদের আসতে অনুরোধ করা হয় বলে খবর। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে ইডি। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যাতেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দ্বারস্থ হন কেজরিওয়াল। জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি জানানো হয়। শুক্রবার সকালেই শীর্ষ আদালতে সেই শুনানি হতে পারে। হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই আপ প্রধানকে গ্রেফতারির প্রতিবাদে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে দিল্লি। বৃহস্পতিবার রাত থেকেই আপ প্রধানকে গ্রেফতারের প্রতিবাদে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপ সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বৃহস্পতিবারই কেজরিওয়ালের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ দেখানোর অভিযোগে আটক করা হয় আপ বিধায়ক রাখি বিড়লাকে। মূলত, দিল্লির আবগারি মামলায় আপ প্রধানকে মোট ন’বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু আটবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শেষ পাঠানো সমনে বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু হাজিরা না দিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। যদিও হাই কোর্ট তা খারিজ করলেও পাল্টা সুপ্রিম কোর্টে যান তিনি। পরে ঘণ্টা দুয়েকের তল্লাশি শেষে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। তবে ভোটের আগে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ বিরোধীরা। জানা গিয়েছে শুক্রবার সকালেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...