Sunday, June 14, 2026

চতুর্থ তালিকাতেও ব্রাত্য বাংলা, ২৩ আসনে প্রার্থী পাচ্ছে না বিজেপি!

Date:

Share post:

ভোট (election)নিয়ে বড় বড় কথা বলে শেষমেশ তালিকা প্রকাশ করতে দূরবীন দিয়ে প্রার্থী খুঁজতে হচ্ছে পদ্মশিবিরকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Loksabha election)চতুর্থ প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি (BJP),কিন্তু সেখানে নাম নেই বাংলার। উলটে প্রার্থী খুঁজতে নাকি জরুরি তলবে শুভেন্দু- সুকান্তকে (Shubhendu Adhikari- Sukanta Bhattacharya)দিল্লি ডেকে পাঠিয়েছে হাইকম্যান্ড।

গত ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থীতালিকা ঘোষিত হয়। সেখানে ১৯৫ জন প্রার্থীর মধ্যে রাজ্যের ২০ জন ঠাঁই পেয়েছিলেন। কিন্তু পরের তিন দফায় বাংলায় বাকি আসনগুলির নাম নেই। চতুর্থ তালিকায় তামিলনাড়ুর ১৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একমাত্র লোকসভা আসনের প্রার্থীর নাম রয়েছে। তামিলনাড়ুতে বিজেপির টিকিটে লড়ছেন চিত্রতারকা শরথকুমারের স্ত্রী রাধিকা। পুদুচেরিতে শাসকদল এনআর কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে বিজেপি। সেখানে একটি আসনে গেরুয়া দল প্রার্থী করেছে প্রাক্তন কংগ্রেস নেতা তথা জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ নমশিবায়নকে। কিন্তু বাংলার তালিকা কোথায়? দার্জিলিং, তমলুক, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতার মতো গুরুত্বপূর্ণ আসনে এখনও প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি বিজেপি। টিকিট পাননি দিলীপ ঘোষের মতো দাপুটে নেতা। রাজ্যে যে বিজেপির কোনও সংগঠনই নেই তা বাংলার মানুষের কাছে বেশ পরিস্কার হয়ে গেছে। মুখে যতই গ্যারান্টির কথা বলুক না কেন পদ্ম শিবির আসলে ‘জুমলা’ সরকার, তাই ৪২ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হিমসিম খাচ্ছে ভারতীয় জনতা পার্টি।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...