Saturday, April 4, 2026

ধ.র্ষণকাণ্ডে ৯ বছরের জেল ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোবিনহোর

Date:

Share post:

ফের ধাক্কা ব্রাজিলীও ফুটবলে। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রবিনহোর ৯ বছরের জেল। গতকাল নিজের বাড়ি থেকে গ্রেফতার হন রোবিনহোর। দু’বছর আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। এবার সাজা ঘোষণা করা হল। ২০১৩ সালে ইতালিতে এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। সেই ধর্ষণকাণ্ডে যুক্ত ছিলেন রোবিনহো।

এই নিয়ে ইতালির সরকার জানিয়েছে ব্রাজিলের জেলেই থাকবেন রোবিনহো। এতদিন গৃহবন্দি ছিলেন তিনি। এবার তাঁকে জেলে নিয়ে যাওয়া হবে। এমনকি ব্রাজিলের আদালতও সেই রায় দিয়েছে। ফলে জেলেই যেতে হবে রোবিনহোকে। জেলে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন করেছিলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার। কিন্তু বৃহস্পতিবার তা নাকচ করে দেয় ব্রাজিলের আদালত। ২০১৩ সালে ইতালির ক্লাব এসি মিলানে ছিলেন রোবিনহো। সেই সময়ই ধর্ষণের ঘটনাটি ঘটে।

২০০২ সালে স্যান্টোসের হয়ে সিনিয়র ক্লাব ফুটবলে অভিষেক হয় ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোবিনহোর। ২০০৩ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ২০১৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলেছিলেন রোবিনহো। ক্লাব ফুটবলে স্যান্টসের হয়ে তিন বছর খেলার পর ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। ২০০৮ সাল পর্যন্ত ছিলেন সেই দলে। এরপর ম্যাঞ্চেস্টার সিটি, এসি মিলানের মতো দলেও খেলেন তিনি।

আরও পড়ুন-দিমিত্রিয়সকে না পেয়ে ফরাসি মিডফিল্ডারকে প্রস্তাব ইস্টবেঙ্গলের: সূত্র 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...