Saturday, April 4, 2026

ঘুষখোর বিচারপতিদের হাত অনেক লম্বা, সরব হলেই বদলি! বিস্ফোরক প্রাক্তন প্রধান বিচারপতি

Date:

Share post:

বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ প্রাক্তন প্রধান বিচারপতি! একটি আইনের সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। কর্মী জীবনে তথ্য প্রমাণ সহ কিছু বিচারপতির ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন, কিন্তু পরিবর্তে তাঁকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এইসব দুর্নীতিবাজ বিচারপতিদের হাত অনেক লম্বা বলেও দাবি করেন মাদ্রাজ ও মেঘালয় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

একটি ঘটনার উল্লেখ করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন কয়েক জন বিচারপতির বিরুদ্ধে প্রমাণ-সহ দুর্নীতির অভিযোগ লিখিত ভাবে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছিলেন। সেই কারণেই তাঁকে মাদ্রাজ থেকে সরিয়ে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করে দেওয়া হয়েছিল। তাঁর কথায়, “এই সব দুর্নীতিগ্রস্তদের প্রভাবশালী বন্ধুরা উঁচু উঁচু জায়গায় বসে আছেন। তাঁদের দিয়েই আমাকে মেঘালয়ে বদলি করে শাস্তি দেওয়া হয়েছিল।”

বিচারপতিদের দুর্নীতি এবং প্রমোশন ও বদলিতে স্বজনপোষণের বিরুদ্ধেও সরব হয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ওই বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি বলেন, “যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের দেশ চলছে, সেটি নিয়েও অনেক প্রশ্ন ও আপত্তি রয়েছে। কিন্তু এই ব্যবস্থার পরিবর্তে আর একটি কার্যকর ব্যবস্থা যত দিন উঠে না আসছে, এই নিয়েই চলতে হবে।”

আরও পড়ুন- আজ কাটোয়ায় জনগর্জন সভা অভিষেকের! প্রার্থী শর্মিলার সমর্থনে সারবেন প্রচার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...