Thursday, June 25, 2026

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র টিম ইন্ডিয়ার

Date:

Share post:

গতকাল মধ্যরাতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে গোলশূন্য ড্র করল ভারতীয় দল। ম্যাচে অনেক সুযোগ তৈরি করেও গোল করতে পারল না ইগর স্টিম্যাচের দল। অনেকগুলি সুযোগ তৈরি হলেও তা গোলে পরিণত হতে ব্যর্থ হল। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ‌্যতা অর্জন পর্বের প্রথম দ্বৈরথে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুনীল ছেত্রীদের। আর এই ড্র-এর ফলে তিন ম‌্যাচে চার পয়েন্ট নিয়ে দু’য়ে উঠে এল ভারত। প্রথম পয়েন্ট পেল আফগানিস্তান।

গতকাল ম্যাচটি জিততে পারলে ছয় পয়েন্ট হয়ে যেত সুনীল ছেত্রীদের।যার ফলে টুর্নামেন্টে কিছুটা সুবিধেজনক জায়গায় থাকতে পারত ভারত। কিন্তু ড্র করায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়া সামান্য কঠিন হল মেন ইন ব্লু-র কাছে। তবে আফগানিস্তান, কুয়েত এবং কাতারের বিরুদ্ধে এখনও ম্যাচ বাকি ভারতের। তাই সম্ভাবনা এখনও রয়েছে, ম্যাচে প্রথম দশ মিনিটের মধ্যে দুই দলই একাধিক আক্রমণ করে। প্রথম দিকে ভারতের হাতে কিছুটা হলেও ম্যাচের রাশ থাকলেও, প্রথমার্ধের শেষ দিক থেকে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে আফগানিস্তান।তবে প্রথম ৪৫ মিনিটে গোলের দরজা কেউ খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দু’দলই কমবেশি সুযোগ পায়। ম্যাচের ৫৮ মিনিটে বাঁ উইং ধরে ওঠা আকাশ মিশ্রর ক্রসে ঠিকমতো পা ছোঁয়াতে পারলে অবধারিত গোল পেতেন বিক্রম। কিন্তু তিনি ব্যর্থ হন। ম্যাচের ৬২ মিনিটের মাথায় গোলের সুযোগ পায় আফগানরা। কিন্তু বলে পা ছোঁয়াতে ব্যর্থ আকবরী। ম্যাচের ৭৯ মিনিটের মাথায় দলকে জেতানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন শুভাশিস। মাপা কর্নারে ছ’গজের বক্সের মাথা থেকে হেড করে তিনি গোলের চেষ্টা করলেও, তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৫ মিনিটের মাথায় ডানদিক দিয়ে বক্সে ঢুকে কাট ব্যাক করেন কোলাসো, যা ক্লিয়ার করে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি দু’দল।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...